
নয়ডা, ১৩ এপ্রিল : বেতন বৃদ্ধির দাবিকে ঘিরে অশান্ত হয়ে উঠল উত্তর প্রদেশের নয়ডায়। নয়ডার ফেজ ২-এ বেতন বৃদ্ধির দাবিতে একটি কোম্পানির বিপুল সংখ্যক কর্মচারীর সোমবার বিক্ষোভ প্রদর্শন করেন। সেই বিক্ষোভ চলাকালীন একটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
বেতন বৃদ্ধির দাবিতে ওই কোম্পানির বিপুল সংখ্যক কর্মচারী যানবাহন ও সম্পত্তি ভাঙচুর করে এবং পাথর নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। বিক্ষোভকারী শ্রমিকরা বোনাস প্রদান, সাপ্তাহিক ছুটি, ওভারটাইম পারিশ্রমিক এবং সময়মতো বেতন-সহ বিভিন্ন দাবি তুলেছিলেন। তাঁরা একটি যৌন হয়রানি কমিটি, একটি অভিযোগ সেল গঠন এবং বেতন স্লিপ প্রদানেরও আহ্বান জানান।
