Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Country

3 hours ago

India AI Impact Summit: এআই সম্মেলনে বিক্ষোভে ধৃত উদয় ভানুর জামিন মঞ্জুর

Indian Youth Congress president Uday Bhanu
Indian Youth Congress president Uday Bhanu

 

নয়াদিল্লি, ২৮ ফেব্রুয়ারি : যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি উদয় ভানু চিবকে জামিন দিল দিল্লির একটি আদালত। দিল্লিতে ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সম্মেলন চলার সময়ে ভারত মণ্ডপমে জামা খুলে বিক্ষোভ দেখানোর অভিযোগে গ্রেফতার করা হয় উদয় ভানুকে। তাঁর আইনজীবী সুলেউমান মহম্মদ খান জানিয়েছেন, দিল্লির ক্রাইম ব্রাঞ্চের তদন্তকারীরা উদয় ভানুকে আরও কয়েকদিন নিজেদের হেফাজতে রেখে জেরা করার জন্য আদালতে আবেদন জানিয়েছিলেন। কিন্তু কী কারণে ফের তাঁকে জেরা করা দরকার, তার উপযুক্তি যুক্তি দিতে পারেননি তদন্তকারীরা। সেই কারণে আদালত উদয় ভানুর জামিনের আর্জি মঞ্জুর করেছে। তবে আদালতের শর্ত হলো, যুব কংগ্রেস সভাপতিকে তাঁর পাসপোর্ট ও ইলেকট্রনিক গ্যাজেট জমা রাখতে হবে।

উদয় ভানুকে পাটিয়ালা হাউস আদালত জামিন দিয়েছে। আদালত ৫০,০০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করেছে। দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ গভীর রাতে চিবের পুলিশ হেফাজতের মেয়াদ সাত দিনের বৃদ্ধির জন্য আবেদন করেছিল। একই মামলায় আরও দুই অভিযুক্তের রিমান্ড চেয়ে পৃথক আবেদনও দাখিল করা হয়েছিল। তবে, উভয় পক্ষের যুক্তি শোনার পর, চিবের হেফাজত বাড়াতে অস্বীকৃতি জানায় আদালত।

You might also like!