Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Rahul Gandhi:দেশে দুই মতাদর্শের লড়াই চলছে, নাগপুরে কংগ্রেসের সমাবেশে বললেন রাহুল গান্ধী

Rahul Gandhi
Rahul Gandhi

 

নাগপুর, ২৮ ডিসেম্বর : দেশে দুই মতাদর্শের লড়াই চলছে, বৃহস্পতিবার নাগপুরে কংগ্রেসের সমাবেশে বললেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তিনি বলেছেন, "দেশে দুই মতাদর্শের মধ্যে লড়াই চলছে। এনডিএ এবং আইএনডিআই জোটে বেশ কয়েকটি দল রয়েছে, তবে লড়াই দু'টি মতাদর্শের মধ্যে।" রাহুল গান্ধী আরও বলেছেন, "বিজেপির একেবারে বিপরীতে, একজন ছোট কংগ্রেস কর্মীও দলের শীর্ষ নেতাদের প্রশ্ন করতে এবং তাঁদের সঙ্গে দ্বিমত করতে পারেন।"

রাহুল বলেছেন, "ভাইস চ্যান্সেলরদের নিয়োগ মেধার ভিত্তিতে নয় বরং তাঁরা একটি নির্দিষ্ট সংস্থার অন্তর্ভুক্ত বলেই হচ্ছে।" রাহুল গান্ধী কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে আরও বলেছেন, "গত ৪০ বছরের মধ্যে বেকারত্ব এখন সর্বোচ্চ।" রাহুলের কথায়, "স্বাধীনতা সংগ্রাম তৎকালীন রাজা অথবা শাসকরা লড়েননি, সংগ্রাম করেছে দেশের জনগণ। ব্রিটিশদের সঙ্গে রাজা ও শাসকদের অংশীদারিত্ব ছিল। মানুষ মনে করে স্বাধীনতা সংগ্রাম শুধু ব্রিটিশদের বিরুদ্ধে ছিল, না, রাজা-শাসকদের বিরুদ্ধেও ছিল।"


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…