Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Farmers Protest::কৃষক আন্দোলনে অশান্তি, শম্ভু সীমানায় কৃষকের পর মৃত্যু পুলিশ আধিকারিকেরও

Farmers Protest
Farmers Protest

 

আম্বালা, ১৭ ফেব্রুয়ারি : পঞ্জাব-হরিয়ানার শম্ভু সীমানায় বিক্ষোভ প্রদর্শনের সময় শুক্রবারই আন্দোলনকারী এক কৃষকের মৃত্যু হয়েছে। কৃষকের পর এবার মৃত্যু হল এক পুলিশ আধিকারিকেরও। শুক্রবার শম্ভু সীমানায় মৃত্যু হয়েছে ওই পুলিশ আধিকারিকের। তাঁর নাম হীরালাল (৫২)। হরিয়ানায় সাব ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন তিনি। কৃষক বিক্ষোভের আবহে তাঁকে শম্ভু সীমান্তে মোতায়েন করা হয়েছিল। সেখানেই শুক্রবার তাঁর শরীর খারাপ হয়। তড়িঘড়ি অম্বালার হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। শনিবার সকালে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষকদের আন্দোলনের জন্য শম্ভু বর্ডারে নিযুক্ত সাব-ইন্সপেক্টর হীরালাল মারা গিয়েছেন। তাঁর বয়স ছিল ৫২ বছর। ডিউটি ​​করার সময় হঠাৎ করেই সাব-ইন্সপেক্টর হীরালালের স্বাস্থ্যের অবনতি হয়। তাৎক্ষণিকভাবে তাঁকে আম্বালা সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসকরা অনেক চেষ্টা করেও তাঁকে প্রাণে বাঁচাতে পারেননি। হরিয়ানার ডিজিপি শত্রুজিৎ কাপুর বলেছেন, "সাব-ইন্সপেক্টর হীরালাল সর্বদা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে নিজ দায়িত্ব পালন করতেন। তাঁর মৃত্যু পুলিশ বাহিনীর জন্য একটি বড় ক্ষতি।" উল্লেখ্য, এর আগে শুক্রবার প্রাণ হারান জ্ঞান সিং (৬৩) নামে এক কৃষক।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…