Breaking News
 
Rajpal Yadav: রাজপাল যাদবের কাতর আবেদনেও মন গলল না আদালতের! ‘ছেলের বিয়ে’র আর্জি খারিজ, জেলের ভাতই ভবিতব্য অভিনেতার Abhishek Sharma: বিশ্বকাপের আগে চরম অনিশ্চয়তা! শারীরিক অসুস্থতায় ওজন কমে নাজেহাল অভিষেক, ফিটনেস নিয়ে উঠছে বড় প্রশ্ন Delhi Red Fort Blast: মাসুদের নয়া মারণাস্ত্র ‘মহিলা ব্রিগেড’! দিল্লি বিস্ফোরণে জইশ যোগ নিশ্চিত করল রাষ্ট্রসংঘ, দেশজুড়ে হাই-অ্যালার্ট Bratya Basu:বিজেপির ‘জামাত’ অস্ত্র বুমেরাং! ব্রাত্য বসুর কটাক্ষ— ‘মাদুরো অপহরণের দায়ও কি তবে তৃণমূলের ওপর চাপাবেন? Mamata Banerjee: পুণেতে বাঙালি পরিযায়ী খুনের ঘটনায় শোকের ছায়া! স্বজনহারাদের সমবেদনা জানিয়ে বিজেপিকে কড়া আক্রমণ মমতার Abhishek Banerjee on Budget: নির্মলা বনাম অভিষেক! বাংলার দাবি নিয়ে সংসদে বাগযুদ্ধ, বঞ্চনার অভিযোগে কার যুক্তি বেশি শক্তিশালী?

 

Country

1 month ago

TMC MPs dharna in Parliament: রাতভর ধরনায় তৃণমূল সাংসদরা

TMC MPs during a night-long dharna in Parliament
TMC MPs during a night-long dharna in Parliament

 

নয়াদিল্লি, ১৯ ডিসেম্বর  বৃহস্পতিবার দুপুরেই লোকসভায় পাশ হয় 'ভিবি-জি রাম জি বিল' বিল। বিরোধীদের তুমুল আপত্তি উড়িয়ে এদিন মাঝরাত পর্যন্ত চলা আলোচনা পর্বের পর রাজ্যসভাতেও সবুজ সংকেত পেল নতুন বিলটি। তারপরই প্রতিবাদে ওয়াকআউট করেন বিরোধী সাংসদরা। তাঁদের কথায়, মনরেগা বা মহাত্মা গান্ধীর নামাঙ্কন মুছে কৌশলে অন্য নাম ঢোকানো হয়েছে। এর প্রতিবাদে পুরনো সংসদ ভবনের সামনে ধরনায় বসে পড়েন তৃণমূল কংগ্রেসের সাংসদরা। এদিন সদনে ‘দ্য বিকশিত ভারত- গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ), ভিবি-জি রাম জি বিল ২০২৫’ পাশের জবাবি ভাষণ শুরু করেন কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী শিবরাজ সিং। সঙ্গে সঙ্গে বিরোধী সাংসদরা প্রতিবাদে ফেটে পড়েন। গান্ধীজির গ্রাম স্বরাজের ছবি হাতে তাঁরা নেমে আসেন ওয়ালে। বিলের কপি ছিড়ে বিক্ষোভ দেখান বিরোধী কংগ্রেস, তৃণমূল, ডিএমকে, আরজেডি, সমাজবাদী পার্টির সাংসদরা। চলে প্রবল হট্টগোল। তারই মধ্যে মাঝরাতে রাজ্যসভায় ধ্বনি ভোটে বিল পাশ হতেই ওয়াকআউট করে ধরনায় বসে পড়েন বিরোধী সাংসদরা। শুধু লোকসভা নয়, রাজ্যসভাতেও এই বিলের প্রতিবাদ জানান তৃণমূলের সাংসদরা।

You might also like!