Breaking News
 
Madison Huang vs Colette Kress: এনভিডিয়ার শীর্ষ পদ নিয়ে টানাপড়েন! ম্যাডিসন বনাম কোলেট ক্রেস, কোন দিকে সংস্থার ভবিষ্যৎ? Cyclone Akvan: ‘আকভান’-এর তাণ্ডবের আশঙ্কায় কাঁপছে ওড়িশা! পুরী ভ্রমণে নিষেধাজ্ঞার সতর্কতা, বাংলাতেও দুর্যোগের ভ্রুকুটি Sonia Gandhi Book Controversy: ‘বালাসাহেবের অপমান মানব না’, সোনিয়ার বই ঘিরে শিব সেনার দুই শিবিরে নতুন সংঘাত Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের

 

Bharata Jodo Yatra : ভারত জোড়ো যাত্রায় তৃণমূল যোগ না দেওয়ায় কটাক্ষ অধীরের

Adhir Ranjan Chowdhury
Adhir Ranjan Chowdhury

 

কলকাতা, ২৭ ডিসেম্বর : বুধবার থেকে প্রদেশ কমিটির তরফে পশ্চিমবঙ্গে ‘ভারত জোড়ো যাত্রা’র অংশ হিসেবে ‘সাগর থেকে পাহাড় যাত্রা’ শুরু হচ্ছে। অন্যান্য রাজ্যে বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দলকে ‘ভারত জোড়ো যাত্রা’য় যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।

এ রাজ্যে কি তৃণমূল ও সিপিএমকেও আমন্ত্রণ জানানো হয়েছিল? সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী জানান, “রাহুল গান্ধী তৃণমূলকেও আহ্বান জানিয়েছিল। তারা মনে করেছে যোগ দেওয়া উচিত নয়, আসেনি। প্রদেশের তরফে তৃণমূলকে আহ্বান করা হবে না। বাকিদের কাছে উদাত্ত আহ্বান স্বৈরতন্ত্র ও গণতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন জরুরি, যারা আসতে চাইবে তাঁদের আসতে বলব।”

প্রদেশ কংগ্রেস সভাপতির সংযোজন, “বামেদের সঙ্গে নির্বাচনী জোট করেছি, কংগ্রেস সংকীর্ণতাকে প্রশ্রয় দেয় না।”এদিন প্রদেশ কংগ্রেসের দফতরে কলকাতার ১১টি লোকাল কমিটির নেতৃত্ব যোগ দেয়। এছাড়া বড়বাজার এলাকার বড় ট্রেড ইউনিয়ন যোগ দানের ইচ্ছেপ্রকাশ করেছে বলে জানান অধীর। ফরোয়ার্ড ব্লকের প্রায় এক হাজার কর্মী-সদস্য কংগ্রেস যোগ দেন। যা দেখে প্রদেশ কংগ্রেস সভাপতির আশা, “এভাবেই বাংলায় কংগ্রেসের প্রতি আস্থা, বিশ্বাস বাড়বে।”

 

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…