Uttarkashi rescue operation: এমন দুর্যোগ যেন আর না আসে, ৪১ জন শ্রমিকের সাহসিকতাকে কুর্নিশ ভাস্কর খুলবের

To prevent such a disaster from happening again
To prevent such a disaster from happening again

 

উত্তরকাশি, ২৯ নভেম্বর: প্রায় শুরু থেকেই তিনি ঘটনাস্থলে ছিলেন, এক ধরনের উদ্ধারকাজ বিফল হতেই অন্যভাবে শুরু হয়েছিল উদ্ধারকাজ। প্রধানমন্ত্রী দফতর (পিএমও)-এর প্রাক্তন উপদেষ্টা সেই ভাস্কর খুলবে বললেন, এমন দুর্যোগ যেন আর না আসে। পাশাপাশি সুড়ঙ্গের ভিতরে আটকে থাকা ৪১ জন শ্রমিকের সাহসিকতা ও সংযমের প্রশংসা করেছেন তিনি।

বুধবার সকালে প্রধানমন্ত্রী দফতর (পিএমও)-এর প্রাক্তন উপদেষ্টা সেই ভাস্কর খুলবে বলেছেন, "এমন ধরনের দুর্যোগ যাতে আর না হয়, আমি সেই কামনাই করছি এবং করব। ৪১ জন শ্রমিক যে সাহসিকতা দেখিয়েছেন, তাতে তাঁরা বুঝিয়ে দিয়েছেন আশা ছাড়া উচিত নয় কারও।" প্রসঙ্গত, টানা ১৭-দিন উত্তরকাশির সিল্কয়ারা সুড়ঙ্গে আটকে থাকার পর মঙ্গলবার রাতেই বাইরে বেরিয়ে আসেন ৪১ জন শ্রমিক। যাঁদের সহসিকতাকে কুর্নিশ জানিয়েছে গোটা দেশ।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…