Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

DIWALI SPECIAL: দীপাবলির অতিথি আপ্যায়নে নতুন চমক, ককটেল গ্লাসেই পরিবেশন করুন রকমারি চাট

Diwali Special Chaat RecipesFestive Food
Diwali Special Chaat RecipesFestive Food

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  সাধারণ খাবারকেও একটু অভিনবভাবে সাজিয়ে পরিবেশন করলে তা হয়ে উঠতে পারে আকর্ষণের কেন্দ্রবিন্দু। সেই ভাবনাতেই এবারের দীপাবলির অতিথি আপ্যায়নে আনুন নতুনত্ব। কালীপুজো বা দীপাবলির সন্ধ্যায় বাড়িতে অতিথিদের জন্য রাখতে পারেন নানা স্বাদের চাট। তবে পরিচিত বাটির বদলে ককটেল বা মকটেল গ্লাসে সাজিয়ে পরিবেশন করুন সেই পদগুলি। স্বাদ ও পরিবেশনের অভিনবত্বে উৎসবের খাবারের টেবিলে যোগ হবে বাড়তি আকর্ষণ। জেনে নিন রকমারি চাট তৈরির পাশাপাশি সাজিয়ে পরিবেশনের কিছু সহজ কৌশল।

কাবলি ছোলার চাট— কাবলি ছোলা এবং বাদাম নুন দিয়ে সেদ্ধ করে নিন। তার সঙ্গে পাতিলেবুর রস, পেঁয়াজকুচি, লঙ্কাকুচি, সৈন্ধবলবণ, চাট মশলা ভাল করে মাখিয়ে নিন। একটি পাত্রে জল ঝরানো টক দইয়ের সঙ্গে সামান্য বিটের রস বা গ্রেট করা বিট, সামান্য নুন মিশিয়ে ফেটিয়ে নিন। ওয়াইন গ্লাসে প্রথমে দিন গোলাপি হয়ে যাওয়া ফেটানো টক দই। তার উপরে কাবলি ছোলার চাট। উপর থেকে মিষ্টি তেঁতুলের চাটনি, ধনেপাতার চাটনি, ঝুরিভাজা ছড়িয়ে পরিবেশন করুন।

খাস্তা কচুরি চাট— টক দই ভাজা জিরেগুঁড়ো এবং নুন দিয়ে ফেটিয়ে নিন। কড়াইয়ে তেল দিয়ে জিরে, গোটা ধনে ফোড়ন দিন। খাস্তা কচুরি ভেঙে মিশিয়ে দিন। ছড়িয়ে দিন চাটমশলা। একটি ডেসার্ট কাপে প্রথমে চাট দিন। উপর থেকে ফেটানো টক দই, ঘন মিষ্টি চাটনি এবং ধনেপাতার চাটনি, পেঁয়াজকুচি, লঙ্কাকুচি ছড়িয়ে পরিবেশন করুন।

ঘুগনি চাট— মটর কড়াই নুন দিয়ে সেদ্ধ করে, পেঁয়াজ, রসুন, আদাবাটা, টম্যাটো দিয়ে কষিয়ে নিন। চওড়া মুখের কাচের গ্লাসে ঘুগনি দিয়ে উপর থেকে তেঁতুলের টক ছড়িয়ে দিন। পাপড়ি ভেঙে উপরে দিন। যোগ করুন পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতাকুচির সঙ্গে ভাজা জিরেগুঁড়ো।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…