Country

10 months ago

Bakrid's 2025: বকরিদ উপলক্ষ্যে প্রয়াগরাজে কড়া নিরাপত্তা

Tight security in Prayagraj
Tight security in Prayagraj

 

প্রয়াগরাজ, ৭ জুন : শনিবার দেশজুড়ে বকরিদ উৎসব জাঁকজমকের সঙ্গে পালিত হচ্ছে। দেশের প্রধান মসজিদগুলিতে বকরিদের নামাজের পাশাপাশি শান্তি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করা হয় এদিন। বকরিদের নামাজ আদায় উপলক্ষে প্রয়াগরাজে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় এদিন।জানা গেছে, প্রয়াগরাজে জনবহুল এলাকায় পুলিশ, র‍্যাফ মোতায়েন করা হয়েছে। উল্লেখ্য, ধর্মগুরুরা নিয়ম মেনে মসজিদের ভিতরে নামাজ পড়ার আহবান জানান। নামাজের পরে শান্তিপূর্ণভাবে কোরবানির অনুষ্ঠান পালন করার পরামর্শ দিয়েছেন তাঁরা।

You might also like!