Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Charminar Express derailed in Telangana:তেলেঙ্গানায় লাইনচ্যুত চারমিনার এক্সপ্রেসের তিনটি বগি, সামান্য আহত ৫ জন যাত্রী

Charminar Express derailed in Telangana
Charminar Express derailed in Telangana

 

হায়দরাবাদ, ১০ জানুয়ারি : তেলেঙ্গানার নামপল্লী রেলওয়ে স্টেশনে লাইনচ্যুত হয়ে গেল চারমিনার এক্সপ্রেসের তিনটি বগি। চারমিনার এক্সপ্রেসের তিনটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ৫ জন যাত্রী আহত হয়েছেন। ট্রেনটি যখন লাইনচ্যুত হয়ে যায়, তখন ওই ৫ জন গেটের ধারে দাঁড়িয়েছিলেন, তাতেই ৫ জন সামান্য আহত হয়েছেন। বুধবার সকাল ৯.১৫ মিনিট নাগাদ ঘটনাটি ঘটেছে।

দক্ষিণ-মধ্য রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক (সিপিআরও) রাকেশ বলেছেন, বুধবার সকাল ৯.১৫ মিনিট নাগাদ নামপল্লী রেলওয়ে স্টেশনে লাইনচ্যুত হয়ে যায় চারমিনার এক্সপ্রেসের তিনটি বগি। এই রেল স্টেশনটি একটি টার্মিনাল স্টেশন, যেখানে ট্রেনের যাত্রার সমাপ্তি হয়। ট্রেনটি আগেই থামানো উচিত ছিল, কিন্তু কিছুটা এগিয়ে যায়। এই ঘটনায় ট্রেনের ৩টি বগি লাইনচ্যুত হয়। ট্রেনের দরজার কাছে দাঁড়িয়ে থাকা প্রায় ৫ জন সামান্য আহত হয়েছেন। তাঁদের রেলওয়ে হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়েছে।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…