Country

11 months ago

Arvind Kejriwal: দিল্লিতে এএপি যে ধরণের রাজনীতি করেছি তা হল বিকল্প,কেজরিওয়াল

Arvind Kejriwal
Arvind Kejriwal

 

নয়াদিল্লি, ২০ মে : দিল্লির বর্তমান সরকারের তীব্র সমালোচনা করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। তিনি জোর দিয়ে বলেছেন, দিল্লিতে আম আদমি পার্টি যে ধরণের রাজনীতি করেছি তা হল বিকল্প। আম আদমি পার্টি মঙ্গলবার তাঁদের অফিসিয়াল ছাত্র শাখা - 'অ্যাসোসিয়েশন অফ স্টুডেন্টস ফর অল্টারনেটিভ পলিটিক্স' চালু করেছে।

এই উপলক্ষ্যে আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, "এখন আমরা যে সমস্যার মুখোমুখি হচ্ছি, তার মূলে রয়েছে বর্তমান রাজনীতি, যাকে আমরা মূলধারার রাজনীতি বলি, কংগ্রেস, বিজেপি এবং অন্যান্য দলের রাজনীতি, যা ৭৫ বছর ধরে চলে আসছে। যখন এএপি ১০ বছর ধরে দিল্লিতে ক্ষমতায় ছিল, তখন ২৪ ঘণ্টা বিদ্যুৎ ছিল। এখন দিল্লিতে বিদ্যুৎ বিভ্রাট চলছে। দিল্লিতে আমরা যে ধরণের রাজনীতি করেছি তা হল বিকল্প রাজনীতি। আমরা নিশ্চিত করতে চাই যে, মানুষ ভালো শিক্ষা, উন্নত স্বাস্থ্যসেবা পায়। তাঁরা তা চায় না, তিন মাসও হয়নি এবং বিজেপি সরকার সরকারি স্কুলগুলিকে ধ্বংস করতে শুরু করেছে।"


You might also like!