Breaking News
 
West bengal Assembly Election: ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই, মমতা বনাম শুভেন্দু, ২০২৬-এর রাজনৈতিক মহারণে শেষ পর্যন্ত নজর কাড়ল কে? West Bengal Assembly Election Result 2026: বাঙালিয়ানা ভরপুর, ধুতি -পাঞ্জাবির সাজে দিল্লির মঞ্চে মোদী, বাংলার জয়ে উচ্ছ্বাসে ভাসল বিজেপি শিবির Suvendu Adhikari Reacts: ‘সোনার বাংলায় নতুন ভোর’, বিজেপির ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত শুভেন্দু, তৃণমূলকে হটিয়ে প্রথমবার ক্ষমতায় গেরুয়া শিবির সরকারি কাগজপত্র সংরক্ষণে কঠোর বার্তা, নথি সরানো যাবে না—মুখ্যসচিবের নির্দেশ Nawsad Siddique: পরিবর্তনের বাংলায় ভাঙড়ে বাজিমাত নওশাদের, আসন বদলে বিপর্যয় শওকতের West Bengal Assembly Election Result 2026: মুসলিম ভোটব্যাঙ্কে বিজেপির এগিয়ে থাকা—কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু

 

Country

1 year ago

Pahalgam Attack: কাশ্মীরে ফের গুঁড়িয়ে দেওয়া হল জঙ্গিদের বাড়ি, ধৃত সন্ত্রাসীদের দুই সহযোগী

The house of the suspected 2 attacker was crushed in Pehelgam
The house of the suspected 2 attacker was crushed in Pehelgam

 

শ্রীনগর, ২৬ এপ্রিল : পহেলগাম হামলার পর জম্মু ও কাশ্মীর জুড়ে ব্যাপক তল্লাশি অভিযান চালাচ্ছে সেনাবাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশ। শনিবার সকালে জম্মু ও কাশ্মীরের কুলগাম, পুলওয়ামা ও শোপিয়ানে বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে জঙ্গিদের। পহেলগাম হামলার সঙ্গে ওই জঙ্গিদের যোগ থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। কুলগাম জেলার মাতালহামা গ্রামে এক জঙ্গির বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আবার পুলওয়ামা জেলার মুরান গ্রামেও একটি বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। শোপিয়ানের ছোটিপোরা গ্রামেও এক জঙ্গির বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি কুলগামের কাইমো এলাকার ঠোকরপোরা থেকে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। জঙ্গিদের কাজে তারা সহযোগিতা করেছিল বলে অভিযোগ।

You might also like!