Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Narendra Modi:আগামী ২৫ বছরে ভারতকে উন্নত দেশে পরিণত করাই লক্ষ্য : প্রধানমন্ত্রী মোদী

Narendra Modi
Narendra Modi

 

গান্ধীনগর, ১০ জানুয়ারি : আগামী ২৫ বছরে ভারতকে উন্নত দেশে পরিণত করাই লক্ষ্য। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার গুজরাটের গান্ধীনগরে অনুষ্ঠিত ভাইব্রেন্ট গুজরাট গ্লোবাল সামিট ২০২৪-এ প্রধানমন্ত্রী মোদী বলেছেন, "সম্প্রতি ভারত স্বাধীনতার ৭৫-তম বছর উদযাপন করেছে। এখন ভারত আগামী ২৫ বছরের জন্য প্রস্তুতি নিচ্ছে। স্বাধীনতার ১০০ বছরে পৌঁছনোর সময় ভারতকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। আগামী ২৫ বছর ভারতের জন্য 'অমৃত কাল' হতে চলেছে। এটা নতুন অঙ্গীকারের সময়।"

প্রধানমন্ত্রীর কথায়, "ভাইব্রেন্ট গুজরাট সামিট অর্থনৈতিক উন্নয়ন এবং বিনিয়োগের জন্য একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। ফুড পার্কের উন্নয়ন, নবায়নযোগ্য শক্তিতে সহযোগিতা এবং উদ্ভাবনী স্বাস্থ্যসেবায় বিনিয়োগের জন্য একাধিক চুক্তি স্বাক্ষর করেছে ভারত এবং সংযুক্ত আরব আমিরশাহী। ভারতের বন্দর পরিকাঠামোর জন্য, সংযুক্ত আরব আমিরশাহীর কোম্পানিগুলি বিলিয়ন ডলারের বিনিয়োগে সম্মত হয়েছে। ভারত ও সংযুক্ত আরব আমিরশাহী নিজেদের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছে।"


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…