Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

Country

1 year ago

Pariksha Pe Charcha 2025: পরীক্ষা পে চর্চার অষ্টম সংস্করণ সোমবার, নতুন আঙ্গিকে রয়েছে আকর্ষণও

Pariksha Pe Charcha 2025
Pariksha Pe Charcha 2025

 

নয়াদিল্লি, ৯ ফেব্রুয়ারি : আবারও ফিরছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অন্যতম আকর্ষণীয় অনুষ্ঠান পরীক্ষা পে চর্চা। সোমবার, ১০ ফেব্রুয়ারি পরীক্ষা পে চর্চার অষ্টম সংস্করণে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবারের পরীক্ষা পে চর্চায় বাড়তি আকর্ষণ হিসাবে থাকছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও বক্সার মেরি কম প্রমুখ।

সোমবার বেলা এগারোটা নাগাদ পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতি বছরের মতো এবারও পরীক্ষাকে কী ভাবে দেখা উচিত, পরীক্ষার সময় পড়ুয়া এবং অভিভাবকদের কী কী করা উচিত, সে বিষয়ে বার্তা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন দিল্লির ভারত মণ্ডপমে হবে অনুষ্ঠান। এবারের অনুষ্ঠানে আকর্ষণ থাকছে, বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিবর্গ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ে নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেবেন।


You might also like!