Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Major infiltration: জম্মুর আন্তর্জাতিক সীমান্তে বড় অনুপ্রবেশ রুখে দিল সেনা, ফিরতে বাধ্য হল সন্ত্রাসীরা

The army stopped a major infiltration
The army stopped a major infiltration

 

জম্মু, ২৩ ডিসেম্বর: জম্মুর আন্তর্জাতিক সীমান্তে বড়সড় অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল সেনাবাহিনী। শুক্রবার মধ্যরাতে জম্মুর আখনুরের খৌরে আন্তর্জাতিক সীমান্তে অনুপ্রবেশ রুখে দিয়েছে সেনাবাহিনী। ৪ জঙ্গির সন্দেহজনক গতিবিধি দেখতে পান সেনা জওয়ানরা। সেনা জওয়ানরা গুলি চালালে জঙ্গিরা ফিরে যেতে বাধ্য হয়। সেনাবাহিনী জানিয়েছে, সন্ত্রাসীদের একটি দেহ পিছনে টেনে নিয়ে যেতে দেখা গিয়েছে।

শনিবার সকালে সেনাবাহিনীর পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, জম্মুর আখনুরের খৌর এলাকায় শুক্রবার মধ্যরাতে ৪ সন্ত্রাসীর সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করা যায়। কালবিলম্ব না করে সেনাবাহিনী গুলি চালায়। পরে রাতের অন্ধকারে সন্ত্রাসীদের দেখা যায়, একটি দেহ টেনে নিয়ে সীমান্তের ওপারে চলে যেতে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…