Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Tamil Nadu: ভয়াবহ দুর্ঘটনা তামিলনাড়ুতে!সেতু থেকে নীচে পড়ল ট্রাক

Road Accident  in Tamilnadu (Collected)
Road Accident in Tamilnadu (Collected)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ তামিলনাড়ুর ধর্মপুরী জেলার থোপ্পুর ঘাট রোডে ভয়াবহ পথদুর্ঘটনায় মৃত্যু হল চার জনের। আহত হয়েছেন আরও আট জন।

দুর্ঘটনার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে।ভিডিয়োতে দেখা যাচ্ছে একটি সেতুর উপর দিয়ে দ্রুত গতিতে ছুটতে থাকা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি গাড়িকে ধাক্কা মারে। তার পর সেই গাড়ির সামনে থাকা আরও একটি ট্রাককেও ধাক্কা মারে। সামনের ট্রাকটি সেতুর রেলিং ভেঙে নীচে পড়ে যায়।

যে ট্রাকটি ধাক্কা প্রথম ধাক্কা মারে সেই ট্রাক এবং একটি গাড়িতে আগুন লেগে যায় সংঘর্ষের পর পরই। পুলিশ জানিয়েছে, দু’টি ট্রাকের মাঝে পড়ে একটি গাড়ি পুরো পিষ্ট হয়ে গিয়েছে। সেই গাড়ি থেকে থাকা আরোহীদের মধ্যে কয়েক জনের মৃত্যু হয়েছে। অন্য দিকে, যে ট্রাকটি সেতু থেকে নীচে পড়ে গিয়েছিল সেটির চালকেরও মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় মোট চার জনের মৃত্যু হয়েছে ঘটনাস্থলেই। আরও আট জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানিয়েছে পুলিশ। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।  

পুলিশ জানিয়েছে, চারটি গাড়িতে পর পর ধাক্কা মারে ট্রাকটি। ধাক্কার অভিঘাত এতটাই জোরালো ছিল যে সামনে থাকা একটি ট্রাক সেতু থেকে নীচে পড়ে যায়। স্থানীয়রাই প্রথমে উদ্ধারকাজ চালায়। এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। তিনি মৃতদের পরিবারকে দু’লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন। আহতদের ৫০ হাজার টাকা দেওয়া হবে বলেও জানিয়েছেন।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…