Breaking News
 
Madison Huang vs Colette Kress: এনভিডিয়ার শীর্ষ পদ নিয়ে টানাপড়েন! ম্যাডিসন বনাম কোলেট ক্রেস, কোন দিকে সংস্থার ভবিষ্যৎ? Cyclone Akvan: ‘আকভান’-এর তাণ্ডবের আশঙ্কায় কাঁপছে ওড়িশা! পুরী ভ্রমণে নিষেধাজ্ঞার সতর্কতা, বাংলাতেও দুর্যোগের ভ্রুকুটি Sonia Gandhi Book Controversy: ‘বালাসাহেবের অপমান মানব না’, সোনিয়ার বই ঘিরে শিব সেনার দুই শিবিরে নতুন সংঘাত Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের

 

Kashmir: জম্মু-কাশ্মীরে স্বাভাবিকের ঊর্ধ্বে তাপমাত্রা, শ্রীনগরের তাপমাত্রা বেড়ে মাইনাস ১.৪ ডিগ্রি

Kashmir
Kashmir

 

শ্রীনগর, ৭ জানুয়ারি: শীতের দাপট একটু কমল জম্মু ও কাশ্মীরে। শনিবার জম্মু ও কাশ্মীরের সর্বত্রই স্বাভাবিকের ঊর্ধ্বে চলে গেল সর্বনিম্ন তাপমাত্রা। শ্রীনগর থেকে গুলমার্গ, পহেলগাম থেকে জম্মু সর্বত্রই বেড়েছে তাপমাত্রা। কাশ্মীরে পহেলগামে তাপমাত্রার পারদ চড়ে মাইমাস ২.৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। শ্রীনগরের তাপমাত্রা ছিল মাইনাস ১.৪ ডিগ্রি সেলসিয়াস, গুলমার্গের তাপমাত্রা বেড়ে পৌঁছেছে মাইনাস ২.৬ ডিগ্রি সেলসিয়াসে।

তাপমাত্রা বেড়েছে কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখেও। লাদাখের লেহ-তে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ১০.৮ ডিগ্রি সেলসিয়াস ও কার্গিলে মাইনাস ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস। জমজমাট শীত বজায় থাকলেও পারদ চড়েছে জম্মুতেও, সেখানে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫.০ ডিগ্রি সেলসিয়াস।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…