Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Atal Setu Mumbai : অটল সেতুতে ছবি তোলার হিরিক! কড়া বার্তা মুম্বই পুলিশের

Atal Setu  (Collected)
Atal Setu (Collected)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এক সপ্তাহ পেরোতে না পেরোতেই দেশের দীর্ঘতম সেতু যেন হয়ে উঠেছে দেশের দর্শনীয় স্থান! কখনও গাড়ি থামিয়ে দলবলে ছবি তুলছেন হুজুকে জনতা, আবার কখনও নানান পোজে উঠছে পরের পর সেলফি ।  এবার সেইসকল চালক এবং আরোহীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল মুম্বই পুলিশ। নিয়ম ভাঙলেই অভিযুক্তদের বিরুদ্ধে নেওয়া হবে আইনি পদক্ষেপ। 

এবার থেকে গাড়ি থামিয়ে অটল সেতুতে ছবি তুললেই এফআইআর করা হবে বলে জানিয়েছে মুম্বই পুলিশ। সে রাজ্যের পুলিশের তরফে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু মানুষের আইন ভাঙার ছবি পোস্ট করা হয়েছে। সঙ্গে এক্স হ্যান্ডলে বার্তা দেওয়া হয়েছে, “আমরা মানছি যে, অটল সেতু ‘দেখার মতো একটি বিষয়’। কিন্তু এখানে গাড়ি থামিয়ে ছবি তোলাও অপরাধ। যদি সেতুর উপর গাড়ি থামিয়ে ছবি তোলেন, তা হলে এফআইআর দায়ের করা হবে।” 

২০১৬ সালের ডিসেম্বর মাসে সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রয়াত প্রধানমন্ত্রী অটলবিহারীর নামে সেতুটি নির্মাণ করা হবে বলে জানিয়েছিল কেন্দ্র। সমুদ্রের উপর নির্মীয়মাণ ২১ কিলোমিটার লম্বা সেতুটি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৬ লেনের সেতুর উপর দিয়ে ২১ কিলোমিটার পথ মাত্র ২০ মিনিটে পৌঁছে যাওয়া যায়। 

১৭,৮৪০ কোটি টাকা খরচে তৈরি সেতুটি গত ১২ জানুয়ারি থেকে আমজনতার জন্য খুলে দেওয়া হবে। আর উদ্বোধনের কয়েক ঘণ্টার মধ্যেই সেতুতে দেদার খাওয়াদাওয়া, এদিক-ওদিক উচ্ছিষ্ট ছড়িয়ে ছিটিয়ে থাকা, ছবি তোলার দৃশ্য নজরে আসে। সোশ্যাল মিডিয়ায় সেইসব ছবি ভাইরালও হতেই নিন্দার ঝড় ওঠে।

দিল্লির সিগনেচার সেতুর মতো এই সেতু নিয়েও প্রথম থেকেই মানুষের উৎসাহ কম ছিল না। কিন্তু তাই বলে মাত্র কয়েকদিনের মধ্যেই উৎসুক জনতার নিয়ম ভাঙার প্রবণতা বরদাস্ত করা হবে না বলে সর্তক করেছে মুম্বই পুলিশ। জানানো হয়েছে, সেতুর উপর গাড়ি থামিয়ে কোনোভাবেই ছবি তোলা যাবে না। 

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…