Breaking News
 
Madison Huang vs Colette Kress: এনভিডিয়ার শীর্ষ পদ নিয়ে টানাপড়েন! ম্যাডিসন বনাম কোলেট ক্রেস, কোন দিকে সংস্থার ভবিষ্যৎ? Cyclone Akvan: ‘আকভান’-এর তাণ্ডবের আশঙ্কায় কাঁপছে ওড়িশা! পুরী ভ্রমণে নিষেধাজ্ঞার সতর্কতা, বাংলাতেও দুর্যোগের ভ্রুকুটি Sonia Gandhi Book Controversy: ‘বালাসাহেবের অপমান মানব না’, সোনিয়ার বই ঘিরে শিব সেনার দুই শিবিরে নতুন সংঘাত Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের

 

Joshimath : জোশীমঠ নিয়ে জরুরি ভিত্তিতে শুনানি প্রত্যাখ্যান করল সুপ্রিম কোর্ট, ১৬ জানুয়ারি ঠিক হয়েছে শুনানির দিন

The Supreme Court
The Supreme Court

 

নয়াদিল্লি, ১০ জানুয়ারি : জোশীমঠ নিয়ে জরুরি ভিত্তিতে শুনানিতে সম্মত হল না সুপ্রিম কোর্ট। জরুরি ভিত্তিতে শুনানির আর্জি খারিজ করে দিয়ে মঙ্গলবার সর্বোচ্চ আদালত জানিয়েছে, এ বিষয়ে শুনানি হবে আগামী ১৬ জানুয়ারি। একইসঙ্গে শীর্ষ আদালত জানিয়েছে, গুরুত্বপূর্ণ সমস্ত বিষয়গুলি যে সুপ্রিম কোর্টেই আসতে হবে, তা উচিত নয়। সেখানে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রতিষ্ঠানগুলি কাজ করছে।

উত্তরাখণ্ডের গাড়োয়াল পাহাড়ের কোলে ছোট্ট জনপদ জোশীমঠ। ১৯৩৯-এ প্রথম বার এই জনপদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নচিহ্ন ওঠে। তার পর কেটে গিয়েছে ৮৪ বছর। ছোট্ট জনপদ এখন রীতিমতো বড় শহর। কিন্তু, এই মুহূর্তে আতঙ্কের আর এক নাম জোশীমঠ! বাড়ি, হোটেল, রাস্তায় ফাটল ধরছে। গৃহহীন অসংখ্য মানুষ। এই নিয়েই সুপ্রিম কোর্টে জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানানো হয়েছিল। কিন্তু, সেই আর্জি প্রত্যাখ্যান করেছে সর্বোচ্চ আদালত।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…