
শিলিগুড়ি, ২৯ ডিসেম্বর : ভারী তুষারপাত অব্যাহত লাচেন, লাচুং, গুরুদুম্বারেও। উত্তর সিকিমের ছাঙ্গু জমে বরফ। ছাঙ্গুতে বুধবার বিকেলে মাইনাস ৪ ডিগ্রি সেলসিয়াস থাকলেও, রাতে তা পৌঁছে যায় মাইনাস ৮-এ। ফলে সর্বত্র বরফের মোটা আস্তরণ তৈরি হয়। গ্যাংটকের বৃষ্টি বলছে, শহরে তুষারপাত শুধু সময়ের অপেক্ষা। এদিকে তুষারপাতের পরিস্থিতি সৃষ্টি হচ্ছে দার্জিলিং পাহাড়েও। ইতিমধ্যে তাপমাত্রা ঠেকেছে ১ ডিগ্রিতে। সেই সঙ্গে গতকাল রাতে বৃষ্টি হয়েছে। পাশাপাশি বৃষ্টি হয়েছে সমতল শিলিগুড়িতেও। দুইদিন কুয়াশাচ্ছন্ন থাকলেও, এবার আকাশ অনেকটাই পরিষ্কার।
