Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Country

1 year ago

ASSAM: নিলামবাজারে গ্ৰেফতার পশ্চিমবঙ্গের ছয় মোবাইল চোর

Six mobile thieves from West Bengal arrested at auction market
Six mobile thieves from West Bengal arrested at auction market

 

শ্রীভূমি (অসম), ২৩ ফেব্রুয়ারি  : বহিঃরাজ্যের ছয় মোবাইল চোরকে গ্রেফতার করেছে শ্ৰীভূমি জেলান্তর্গত নিলামবাজার থানার পুলিশ। ধৃত ছয় মোবাইল চোরকে পশ্চিমবঙ্গের বাসিন্দা নুর উদ্দিন শেখ (৪০), শেখ আসলাম (১৮), টুটা শেখ (২৮), আসমার শেখ (২২), হাকিম শেখ (২০) এবং আমিরুল ইসলাম (৩০) বলে পুলিশ শনাক্ত করেছে। তাদের হেফাজত থেকে ২৫টি মোবাইল ফোনের হ্যান্ডসেট এবং প্রায় নয় বস্তা মোবাইল মেরামতের সরঞ্জাম বাজেয়াপ্ত করেছে পুলিশ।

শনিবার নিলামবাজার থানার ওসি নিশিরঞ্জন দে এ খবর দিয়ে জানান, গোপন খবরের ভিত্তিতে সুপ্রাকান্দি এলাকায় জাতীয় সড়কে অভিযান চালিয়ে পশ্চিমবঙ্গের ছয় মোবাইল চোরকে আটক করেন তাঁরা। পরে শ্রীভূমি শহরে রেলগেট সংলগ্ন এলাকায় তাঁদের আস্তানায় অভিযান চালিয়ে ২৫টি মোবাইল ও প্রায় নয় বস্তা মোবাইল রিপিয়ারিং-এর সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে।ধৃতদের আদালতে সোপর্দ করলে বিচারক তাদের জেল হাজতে পাঠিয়ে দেন।

You might also like!