সায়গল হোসেনকে দিল্লিতে পৌঁছলেন ইডির আধিকারিকরা

সায়গল হোসেনকে দিল্লিতে পৌঁছলেন ইডির আধিকারিকরা
সায়গল হোসেনকে দিল্লিতে পৌঁছলেন ইডির আধিকারিকরা

 

নয়াদিল্লি, ২২ অক্টোবর : তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে দিল্লিতে পৌঁছলেন ইডির আধিকারিকরা। গরু পাচার মামলার তদন্তে আগেই গ্রেফতার হয়েছিল সায়গল হোসেন। গরুপাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত সায়গল হোসেনকে জালিয়ানওয়ালানবাগ-অমৃতসর এক্সপ্রেসে করে সকাল ১১ টা ১০ মিনিটে দিল্লিতে নিয়ে আসা হয়। পুলিশের কড়া নজরদারিতে সায়গলকে দিল্লি আনা হয়। স্টেশন থেকে পায়ে হেঁটেই স্টেশন চত্বর থেকে বাইরে আসে সায়গল। এরপর তাঁকে গাড়িতে চাপিয়ে স্টেশন থেকে নিয়ে বেরিয়ে যান আধিকারিকরা। সংবাদ মাধ্যমের প্রশ্নের মুখোমুখি হতেই, হাত নেড়ে বলে দিলেন কোনও উত্তর দেবেন না। ইডি আধিকারিকরা সায়গলকে দিল্লিতে টানা সাত দিন নিজেদের হেফাজতে রেখে জেরা করবে। গরুপাচার কাণ্ডে গ্রেফাতর অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে ইডির চোখা চোখা প্রশ্নর মুখোমুখি হতে হবে। এই ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। বর্তমানে আসানসোল সংশোধনাগারে রয়েছেন তিনি।


প্রসঙ্গত, আসানসোল সংশোধনাগারে গিয়ে জেরা করার সময় সায়গল তদন্তে অসহযোগিতা করছিল বলে অভিযোগ করে এরফোর্সমেন্ট ডিরেক্টরটেট। তাঁকে গ্রেফতার দেখিয়ে নিজেদের হেফাজতে নিয়ে দিল্লিতে নিয়ে যাওয়ার জন্য আদালতের দ্বারস্থ হয় ইডি। আসানসোল আদালত, কলকাতা হাইকোর্ট, দিল্লির পিএমএলএ আদালত হয়ে শেষ পর্যন্ত বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছিল। সুপ্রিম কোর্ট সায়গলের আবেদন খারিজ করে দেয়।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…