Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

PM Modi: বিজেপি সরকারের প্রত্যাবর্তন নিশ্চিত, মোদী আবার প্রধানমন্ত্রী হবেন : অমিত শাহ

Amit Shah (File Picture)
Amit Shah (File Picture)

 

নয়াদিল্লি, ১৮ ফেব্রুয়ারি: বিজেপি সরকারের প্রত্যাবর্তন নিশ্চিত, মোদী আবার প্রধানমন্ত্রী হবেন, রবিবার এই মন্তব্য করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপির জাতীয় সম্মেলনে একথা বলেন শাহ।

রবিবার অমিত শাহ কেন্দ্রে বিজেপির ক্ষমতায় ফিরে আসার বিষয়ে আস্থা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী মোদী আবার দেশে ক্ষমতায় ফিরে আসতে চলেছেন। সেই বিষয়ে কোনও সন্দেহ নেই। এদিন শাহ আসন্ন লোকসভা নির্বাচনকে মহাভারত যুদ্ধের সঙ্গে তুলনা করেছেন। তিনি এদিন জোর দিয়ে বলেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের উন্নয়নের জন্য কাজ করছেন কিন্তু অপরদিকে বিরোধী "আইএনডিআই" জোট দুর্নীতিতে পূর্ণ একটি জোট। তিনি অভিযোগ করেন যে তুষ্টির রাজনীতির কারণে কংগ্রেস নেতারা রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা থেকে নিজেদের দূরে সরিয়ে রেখেছেন।

"আইএনডিআই" জোটেরও কটাক্ষ করেছেন অমিত শাহ। বিরোধী জোট নিজেদের পরিবারের স্বার্থকেই সবসময় গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী সমাজের সব শ্রেণীর উন্নয়নের জন্য কাজ করেছেন। শুধু তাই নয়, দেশের বৈশ্বিক অবস্থানও বৃদ্ধি করেছেন। শাহ জোর দিয়ে বলেছেন যে দেশবাসীর মনে এখন আর কোন সন্দেহ নেই যে প্রধানমন্ত্রী তৃতীয় বারও ক্ষমতায় আসবেন।

শাহ বলেন, প্রধানমন্ত্রী দেশের দারিদ্রতা এবং উন্নয়নের কথা ভাবেন কিন্তু "আইএনডিআই" জোট –এর নেতারা নিজের সন্তানদের মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী করার কথা ভাবেন। মোদী গত ১০ বছরে দেশের যে প্রভূত উন্নয়ন করে ভারতের স্বপ্নকে নিয়ে এগিয়ে চলেছেন। "আইএনডিআই" জোটের ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা নেই বলেও এদিন শাহ জানান।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…