SAFF Championship 2026: দ্বিতীয় সারির দল নিয়ে ভারত ঢাকায় যাচ্ছে সাফ খেলতে

SAFF Championship 2026
SAFF Championship 2026

 

কলকাতা, ৩১ অক্টোবর : পাঁচ নভেম্বর ঢাকায় শুরু হবে দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্বোচ্চ আসর সাফ চ্যাম্পিয়নশিপ। ভারতের ২৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে শনিবার। সেই স্কোয়াডে অধিকাংশই যুব দলের খেলোয়াড় আছেন এবং দলটির কোচের দায়িত্বও পালন করবেন অনূর্ধ্ব-২৩ দলের কোচ নওশাদ মুসা। মূলত ১১ ও ১৫ নভেম্বরে নিউ জিল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ আছে ভারতের। তাই কোচ খালিদ জামিল মূল দল নিয়ে খেলবেন নিউ জিল্যান্ডের বিপক্ষে। আর সাফে ভারতের ডাগআউটে থাকবেন মুসা। আজারবাইজানে হওয়া ফিফা অনূর্ধ্ব-১৫ ওয়ার্ল্ড কাপ অ্যান্ড ফেস্টিভ্যালে কোচের দায়িত্ব পালন করা বিবিয়ানো ফার্নান্দেজ থাকবেন মুসার সহকারী। ভারত এই প্রতিযোগিতার রেকর্ড নয়বারের চ্যাম্পিয়ন। উদ্বোধনী দিনে ভারত খেলবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে। ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে, ১১ নভেম্বর তারা মুখোমুখি হবে মালদ্বীপের। ভারত দল গোলরক্ষক আরশ আনোয়ার শেখ, কে মোহনরাজ, প্রিয়াংশ দুবে। ডিফেন্ডার: আব্দুল রাবিহ, বিজয় ভার্ঘেস, চিঙ্গলেনসানা সিং কনশাম, হমিংথানমাভি রালতে, খায়মিনথাং লুংডিম, মুহাম্মদ উবাইস, নাথান রদ্রিগেজ, রন্নি খারবুডন, সন্দীপ মান্ডি। মিডফিল্ডার: অভিষেক সুর্যবংশী, এডিসন সিং থোকচোম, ব্রিসন ফার্নান্দেজ, এবিনদাস ইয়েসুদাসন, ফারুক চৌধুরি, ম্যাকার্টন নিকসন, মাংলেনথাং কিপগেন, নিখিল প্রভু, পিএন নওফাল, রিকি জন শাবং, সুরেশ সিং ওয়াংজাম। ফরওয়ার্ড: ইরফান ইয়াদাভ, লিস্টন কোলাসো, মুহাম্মদ সুহাইল, বিষ্ণু পিভি ও সুহাইল আহমেদ ভাট।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…