Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Ram Mandir : রামলালা আসবেন রাম মন্দিরে! কঠো কৃচ্ছসাধনায় মোদী

Narendra modi  (File picture)
Narendra modi (File picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ২২ জানুয়ারি  রামলালার বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । এক সপ্তাহ আগে থেকেই শুরু হয়ে গিয়েছে প্রাণ প্রতিষ্ঠার আচার-রীতি। সেই আচারেরই গুরুত্বপূর্ণ একটি অংশ পালন হবে আজ। অযোধ্য়ায় নবনির্মিত রাম মন্দিরের ভিতরে আজ আনা হবে রামলালার মূর্তি। আগামিকাল, ১৮ জানুয়ারি তা গর্ভগৃহে স্থাপন করা হবে।  

ঐ দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রামলালার আসল বিগ্রহকে নিয়ে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করবেন এবং প্রাণ প্রতিষ্ঠা করবেন। রামলালার আসল বিগ্রহের সঙ্গে একটি মূর্তিও তৈরি করা হয়েছে। সেই মূর্তিতেও চক্ষুদান করবেন প্রধানমন্ত্রী মোদী। দুপুর ১২টা ১৫ মিনিট থেকে ১২ টা ৪৫ মিনিট-এই শুভ তিথিতেই প্রাণ প্রতিষ্ঠা করা হবে।

রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফে জানা গিয়েছে, আজ রাম মন্দিরের ভিতরে রামলালার মূর্তি আনা হবে। দুপুর ১টা ২০ মিনিট থেকে একে একে জলযাত্রা, তীর্থ পুজো, ব্রাহ্মণ-বটুক-কুমারী-শুভাসিনী পুজো করা হবে। কলসযাত্রার পর মন্দির চত্বরেই রামলালার মূর্তি নিয়ে প্রদক্ষিণ করা হবে বলে জানিয়েছেন আচার্য গনেশ্বর শাস্ত্রী দ্রাবিড়। 

উল্লেখ্য, রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে সাতদিনের বিশেষ রীতি পালন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। আজ তিনি কেরলের রাম মন্দিরের দর্শনে যাবেন। শুক্রবার থেকে তিনি একবেলা খাবার খাবেন এবং মাটিতে শোবেন।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…