Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Country

1 year ago

Apple farmers are happy: আপেল চাষিদের মুখে হাসি আনল বৃষ্টি, ভালো ফলনের প্রত্যাশা

Apple farmers are happy
Apple farmers are happy

 

শ্রীনগর, ১ মার্চ:  তুষারপাতের পর মুখে হাসি উঠল কাশ্মীরের আপেল চাষিদের। একটানা শুষ্ক আবহাওয়া আপেল চাষিদের জন্য কষ্টের কারণ হয়ে উঠেছিল, অবশেষে বৃষ্টি ও তুষারপাত তাঁদের মুখে হাসি আনল। দীর্ঘায়িত শুষ্ক আবহাওয়া মাটির আর্দ্রতা হ্রাস করেছিল, পাশাপাশি কৃষকরা নিজেদের জমিতে সার প্রয়োগ করতেও পারছিলেন না। অবশেষে বৃষ্টি হওয়ায় ভালো ফলনের আশা করছেন আপেল চাষিরা।

আপেল চাষিরা জানাচ্ছেন, শুষ্ক আবহাওয়ার জন্য মাটি পুষ্টি শোষণ করতে পারছিল না। অনেক কৃষক বলছেন, দীর্ঘায়িত শুষ্ক আবহাওয়ার কারণে চাষের প্রক্রিয়াও এবার বিলম্বিত হয়েছে। শুধুমাত্র আপেল চাষিরাই নন, বৃষ্টি ও তুষারপাত পুলওয়ামা ও কুলগাম জেলার ধান চাষিদের জন্যও স্বস্তি বয়ে এনেছে। পুলওয়ামার বাসিন্দা আব্দুল রশিদ নামে এক কৃষক বলেছেন, ধান চাষের জন্য জলের ভীষণ প্রয়োজন ছিল।

You might also like!