Breaking News
 
CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি

 

Rain and snowfall forecast in Himachal:হিমাচলে ফের বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস, জারি কমলা সতর্কতা

Rain and snowfall forecast in Himachal
Rain and snowfall forecast in Himachal

 

শিমলা, ২৫ ফেব্রুয়ারি : হিমাচল প্রদেশে ফের বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনার কথা জানালো আবহাওয়া দফতর। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ২৬-২৮ ফেব্রুয়ারি, এই সময়ে হিমাচল প্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। এই মর্মে কমলা সতর্কতাও জারি করা হয়েছে। আবহাওয়া দফতর আরও জানিয়েছে, আগামী ১ মার্চ পর্যন্ত রাজ্যের বিভিন্ন স্থানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি প্রত্যাশিত।

এই সময়ের মধ্যে লাহৌল-স্পিতি, কিন্নর এবং কাংড়া, চাম্বা, শিমলা, কুল্লু, মান্ডি এবং সিরমাউরের উঁচু পাহাড়ি অঞ্চলে হালকা থেকে মাঝারি তুষারপাতের সম্ভাবনা রয়েছে। ২৬ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চাম্বা, কাংড়া, কুল্লু এবং মান্ডি জেলায় ভারী বৃষ্টি ও তুষারপাত প্রত্যাশিত। একইরকম আবহাওয়া থাকবে ২৭ ফেব্রুয়ারিও। এরপর ২৭-২৮ ফেব্রুয়ারি শিমলা এবং সিরমাউরের বিভিন্ন স্থানে বৃষ্টি এবং তুষারপাত হতে পারে। আবার উনা, বিলাসপুর, হামিরপুর এবং সোলানে ২৭-২৮ ফেব্রুয়ারি ভারী বৃষ্টিপাত হতে পারে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…