Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Rahul Gandhi :কুকুরের পাত থেকে বিস্কুট তুলে কংগ্রেস কর্মীকে দিয়ে দিলেন রাহুল? ভিডিয়ো নিয়ে আসরে নেমেছে বিজেপি

Rahul Gandhi
Rahul Gandhi

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রাহুল গান্ধীর  সঙ্গে হাত মেলাতে চেয়েছিলেন কংগ্রেস কর্মী। কিন্তু করমর্দন তো দূর, উলটে নিজের পোষ্য কুকুরের প্লেট থেকে একটি বিস্কুট ধরিয়ে দিলেন ওয়ানড়ের সাংসদ। গোটা ঘটনার ভিডিও ভাইরাল হতেই তুমুল সমালোচনা নেটদুনিয়ায়। রাহুলের আচরণকে তোপ দেগে বিজেপির মত, যে দল নিজের কর্মীদের কুকুরের মতো দেখে তারা তো হারিয়ে যাবেই।

অমিত মালবীয়র পোস্ট করা এই ভিডিয়ো নিয়ে আসরে নামে বিজেপি। এমনকি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও ভিডিয়ো নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। টেনে এনেছেন ‘পুরনো’ প্রসঙ্গও। যা এই বিতর্ককে আরও বাড়িয়ে দিয়েছে।

ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটি লাল রঙের হুডখোলা গাড়িতে চড়ে যাচ্ছেন রাহুল। সঙ্গে আছেন অনেকে। তাঁদের মধ্যে ছিল একটি লোমশ কুকুরও। তার সামনে রাখা বিস্কুট ভর্তি প্লেট। ওয়েনাড়ের কংগ্রেস সাংসদ সেই কুকুরকে প্যাকেট থেকে বিস্কুট খাওয়ানোর চেষ্টা করছেন, কিন্তু কুকুরটি তা খেতে চাইছে না। মাথা নেড়ে মুখ ফিরিয়ে নেয়। তখন সেই বিস্কুটই গাড়িতে থাকা অন্য এক কংগ্রেস কর্মীর হাতে দেন রাহুল! বিজেপির তরফে দাবি করা হচ্ছে, ঘটনাটি রাহুলের ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’র সময়কার।

অমিত মালবীয় লেখেন, ‘‘মাত্র কয়েক দিন আগে কংগ্রেস সভাপতি খড়্গেজি দলীয় বুথ এজেন্টদের কুকুরের সঙ্গে তুলনা করেছিলেন। এখানে রাহুল গান্ধী তাঁর সফরের সময় একটি কুকুরকে বিস্কুট খাওয়াচ্ছেন। তবে যখন কুকুরটি বিস্কুট খায়নি, তখন তিনি সেটা তাঁর দলের কর্মীকেই দিয়েছেন।’’ এখানেই থেমে থাকেননি অমিত। তিনি আরও লেখেন, ‘‘কোনও দলের সভাপতি এবং ‘যুবরাজ’ যদি তাঁর দলের কর্মীদের কুকুর ভেবে সেই রকম আচরণ করেন, তবে সেই দলের বিলুপ্ত হওয়াই স্বাভাবিক।’’

বিজেপি নেত্রী পল্লবী সিটি আবার গান্ধী পরিবারকে ‘নির্লজ্জ’ বলে কটাক্ষ করেছেন। সেই সঙ্গে প্রাক্তন কংগ্রেস নেতা তথা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার প্রসঙ্গ টেনে এনেছেন। তিনি বলেন, ‘‘এক সময় হিমন্ত বিশ্বশর্মাকেও রাহুল গান্ধী তাঁর পোষা কুকুর পিডি-র প্লেটে বিস্কুট খেতে বাধ্য করেছিলেন।’’

এখানেই প্রতিক্রিয়া জানিয়েছেন হিমন্ত। তিনি লেখেন, শুধু রাহুল গান্ধী নন, পরিবারের কেউই আমাকে সেই বিস্কুট খাওয়াতে পারেনি। আমি কংগ্রেস থেকে পদত্যাগ করেছিলাম।’’ যদিও এখনও পর্যন্ত এই ভিডিয়ো প্রসঙ্গে কংগ্রেসের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…