Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Rahul Gandhi:সংবাদ মাধ্যমের ভূমিকা নিয়ে ফের প্রশ্ন তুললেন রাহুল, বললেন শুধু মোদীকেই দেখানো হয় টিভিতে

Rahul Gandhi
Rahul Gandhi

 

নাসিক, ১৪ মার্চ : সংবাদ মাধ্যমের ভূমিকা নিয়ে ফের প্রশ্ন তুললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বৃহস্পতিবার মহারাষ্ট্রের নাসিকে ভারত জোড়ো ন্যায় যাত্রার মাঝে বক্তৃতা দেওয়ার সময় সংবাদ মাধ্যমের ভূমিকার সমালোচনা করেছেন রাহুল গান্ধী। রাহুল এদিন বলেন, "কৃষকদের সমস্যা, মুদ্রাস্ফীতি, বেকারত্ব, অগ্নিবীররা এখন দেশে সবচেয়ে বেশি আলোচিত, কিন্তু টিভি চ্যানেলে আপনারা এই বিষয়গুলি নিয়ে আলোচনা দেখতে পাবেন না। পরিবর্তে টিভি চ্যানেলগুলি মোদীজিকেই ২৪ ঘন্টা দেখায়, পুজো দিতে তিনি যখন সমুদ্রের নীচে চলে যান, তখন তাঁর সঙ্গে টিভি ক্যামেরাও যায়, তারপর তিনি সি প্লেনে উড়ান ধরেন।"

দেখতে দেখতে বৃহস্পতিবার ৬১-তম দিনে পড়ল রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা। এদিন নাসিকে 'কিষাণ মহাপঞ্চায়েত'-এ বক্তব্য রাখেন রাহুল গান্ধী। উপস্থিত ছিলেন এনসিপি প্রধান শরদ পওয়ার এবং শিবসেনার উদ্ধব ঠাকরের শিবিরের নেতা সঞ্জয় রাউতও। রাহুল গান্ধী এদিন বলেছেন, "কৃষকদের ওপর বিভিন্ন ধরনের কর আরোপ করা হচ্ছে। কংগ্রেস এই জিএসটি-কে স্টাডি করবে এবং একটি করের বিধান করবে। কৃষকরা যাতে জিএসটি-র অধীনে না থাকে সে জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করব।" রাহুল গান্ধী আরও বলেছেন, "কৃষকের দুর্দশা না বুঝলে, তাঁদের পরিশ্রমকে সম্মান না করলে কেউ কৃষককে সাহায্য করতে পারবে না। কৃষকদের জন্য কংগ্রেস সরকারের দরজা সবসময় খোলা থাকবে। দিল্লিতে এমন একটি সরকার থাকবে যারা কৃষকদের কথা শুনবে।"


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…