Breaking News
 
CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি

 

PMs fight against obesity: স্থূলতার বিরুদ্ধে লড়াইয়ে নেমে পড়লেন প্রধানমন্ত্রী, বেছে নিলেন ১০ জনকে

PMs fight against obesity
PMs fight against obesity

 

নয়াদিল্লি, ২৪ ফেব্রুয়ারি :   স্থূলতার বিরুদ্ধে লড়াইয়ে নেমে পড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই লড়াইয়ে সামনের সারিতে থাকার জন্য প্রধানমন্ত্রী মোদী বেছে নিলেন ১০ জনকে। এই ১০ জনের মধ্যে রয়েছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ, মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা প্রমুখ।

সোমবার সকালে এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী লিখেছেন, "গতকালের মন কি বাত অনুষ্ঠানে উল্লেখ মতোই, আমি স্থূলতার বিরুদ্ধে লড়াইকে শক্তিশালী করতে এবং খাবারে ভোজ্য তেলের ব্যবহার কমানোর বিষয়ে সচেতনতা ছড়িয়ে দিতে কিছু ব্যক্তিদের মনোনীত করতে চাই। আমি তাঁদের প্রতি ১০ জনকে মনোনয়ন করার জন্য অনুরোধ করছি, যাতে আমাদের আন্দোলন আরও বড় হয়!"প্রধানমন্ত্রী মনোনীত এই ১০ জন হলেন, জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ, মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা, নিরাহুয়া হিন্দুস্তানী, মনু ভাকের, মীরাবাঈ চানু, মোহন লাল, নন্দন নিলেকানি, অভিনেতা আর মাধবন, সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষাল ও সুধা মূর্তি।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…