Prahlad Joshi :বিরোধীদের জোটকে তীব্র আক্রমণ প্রহ্লাদ জোশীর, বললেন এটি আসলে অহঙ্কারী আঁতাত

Prahlad Joshi
Prahlad Joshi

 

ডুডু (রাজস্থান), ১৫ সেপ্টেম্বর : বিরোধীদের ''আইএনডিআইএ'' জোটের তীব্র সমালোচনা করলেন সংসদ বিষয়ক মন্ত্রী ও বিজেপি নেতা প্রহ্লাদ জোশী। শুক্রবার রাজস্থানের ডুডু-তে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন, "খুব কম মানুষই এই জোটকে ইন্ডিয়া অ্যালায়েন্স বলে, এটা আসলে আইএনডিআই অ্যালায়েন্স...আপনি দু''বার অ্যালায়েন্স বলতে পারবেন না। আদতে এটি একটি আইএনডিআই জোট নয়, এটি একটি ''ঘামন্ডি'' (অহঙ্কারী) জোট।"

সনাতন ধর্ম প্রসঙ্গে কর্ণাটকের মন্ত্রী প্রিয়ঙ্ক খারগের মন্তব্যের সমালোচনা করে সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেছেন, "কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের ছেলে, প্রিয়ঙ্ক খাড়গে বলেছেন যে সনাতন ধর্ম একটি রোগের মতো ... আমি কংগ্রেস এবং অশোক গেহলটকে জিজ্ঞাসা করতে চাই, এই বিষয়ে আপনার কী বলার আছে?"

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…