Breaking News
 
Madison Huang vs Colette Kress: এনভিডিয়ার শীর্ষ পদ নিয়ে টানাপড়েন! ম্যাডিসন বনাম কোলেট ক্রেস, কোন দিকে সংস্থার ভবিষ্যৎ? Cyclone Akvan: ‘আকভান’-এর তাণ্ডবের আশঙ্কায় কাঁপছে ওড়িশা! পুরী ভ্রমণে নিষেধাজ্ঞার সতর্কতা, বাংলাতেও দুর্যোগের ভ্রুকুটি Sonia Gandhi Book Controversy: ‘বালাসাহেবের অপমান মানব না’, সোনিয়ার বই ঘিরে শিব সেনার দুই শিবিরে নতুন সংঘাত Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের

 

Narendra Modi : ১৯ জানুয়ারি তেলেঙ্গানায় সফর প্রধানমন্ত্রীর, বন্দে ভারতের সূচনা-সহ রয়েছে একগুচ্ছ কর্মসূচি

Narendra Modi
Narendra Modi

 

নয়াদিল্লি, ১০ জানুয়ারি : আগামী ১৯ জানুয়ারি, বৃহস্পতিবার তেলেঙ্গানা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই দিন হায়দরাবাদে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী, দেশকে উৎসর্গ করবেন বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প। সেকেন্দ্রাবাদ স্টেশনে অষ্টম বন্দে ভারত ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী এবং সেকেন্দ্রাবাদ রেল স্টেশনের উন্নয়নের জন্য প্রায় ৭০০ কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ভূমিপুজো করবেন তিনি।

সেকেন্দ্রাবাদ এবং মাহবুব নগরের মধ্যে ১৪০০ কোটি টাকারও বেশি ব্যয়ে ৮৫ কিলোমিটার রেলপথ ডাবলিং লাইন উৎসর্গ করবেন। ১৮৫০ কোটি টাকা মূল্যের প্রায় ১৫০ কিলোমিটারের তিনটি জাতীয় মহাসড়ক প্রকল্পের সম্প্রসারণ কাজের ভূমিপুজো করবেন। এছাড়াও কাজিপেটে ৫২১ কোটি টাকা ব্যয়ে নির্মিত রেল পর্যায়ক্রমিক ওভারহলিং ওয়ার্কশপের ভূমিপুজো করা হবে ওই দিন। এখানেই শেষ নয়, আইআইটি, হায়দরাবাদের ২,৫০০ কোটি টাকারও বেশি ব্যয়ে অনুমোদিত একাডেমিক, গবেষণা ও হোস্টেল ভবনগুলি দেশের উদ্দেশে উৎসর্গ করবেন। পরে প্রধানমন্ত্রী সেকেন্দ্রাবাদের প্যারেড গ্রাউন্ডে আয়োজিত জনসভায় অংশ নেবেন।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…