Breaking News
 
Madison Huang vs Colette Kress: এনভিডিয়ার শীর্ষ পদ নিয়ে টানাপড়েন! ম্যাডিসন বনাম কোলেট ক্রেস, কোন দিকে সংস্থার ভবিষ্যৎ? Cyclone Akvan: ‘আকভান’-এর তাণ্ডবের আশঙ্কায় কাঁপছে ওড়িশা! পুরী ভ্রমণে নিষেধাজ্ঞার সতর্কতা, বাংলাতেও দুর্যোগের ভ্রুকুটি Sonia Gandhi Book Controversy: ‘বালাসাহেবের অপমান মানব না’, সোনিয়ার বই ঘিরে শিব সেনার দুই শিবিরে নতুন সংঘাত Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের

 

Narendra Modi : ভারতের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে প্রবাসী ভারতীয়দের ভূমিকা বৈচিত্র্যময় : প্রধানমন্ত্রী

Narendra Modi
Narendra Modi

 

ইন্দোর, ৯ জানুয়ারি : ভারতের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে প্রবাসী ভারতীয়দের ভূমিকা বৈচিত্র্যময়। মধ্যপ্রদেশের ইন্দোরে আয়োজিত ১৭ তম প্রবাসী ভারতীয় দিবস সম্মেলনে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেছেন, বন্ধুগণ ভারতের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আপনাদের ভূমিকা বৈচিত্র্যময়। আপনারা সবাই ''মেক ইন ইন্ডিয়া'', যোগব্যায়াম, কুটির শিল্প, হস্তশিল্পের পাশাপাশি ভারতীয় বাজরার ব্র্যান্ড অ্যাম্বাসেডর।

তিনি বলেছেন, ভারতের বিভিন্ন রাজ্য ও অঞ্চলের মানুষ যখন পৃথিবীর যে কোনও দেশে মিলিত হন, তখন ''এক ভারত, শ্রেষ্ঠ ভারত''-এর এক মনোরম অনুভূতি হয়। বিশ্বের বিভিন্ন দেশে যখন সবচেয়ে শান্তিপ্রিয়, গণতান্ত্রিক এবং সুশৃঙ্খল নাগরিকদের নিয়ে আলোচনা হয়, তখন ভারতের গণতন্ত্রের জননী হওয়ার গৌরব আরও বেড়ে যায়। ভারতের জি-২০ সভাপতিত্ব সম্পর্কে প্রধানমন্ত্রী বলেছেন, এই বছর ভারত জি-২০ গোষ্ঠীর সভাপতিত্ব করছে। ভারত এই দায়িত্বকে বড় সুযোগ হিসেবে দেখছে। ভারত সম্পর্কে বিশ্বকে অবগত করার এটাই আমাদের কাছে একটি সুযোগ।

প্রধানমন্ত্রী বলেছেন, বিশ্বের সর্বোচ্চ ক্রমবর্ধমান অর্থনীতির মধ্যে রয়েছে ভারত, তৃতীয় বৃহত্তম স্টার্টআপ ইকো সিস্টেম এবং বিশ্বের ইলেকট্রনিক্স ও প্রতিরক্ষা উত্পাদনে লিডার। এই কারণেই গোটা বিশ্বের মানুষ ভারতের গতি এবং স্কেল সম্পর্কে আগ্রহী। ভারতের উন্নয়নের নতুন গতি এবং বিশ্বব্যাপী স্বীকৃতি প্রত্যেক ভারতীয়কে গর্বিত করে। আগামী বছরগুলিতে ভারতকে আরও শক্তিশালী শক্তি হবে!


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…