Narendra Modi : প্রব্রাজিকা ভক্তিপ্রাণার প্রয়াণে ব্যথিত প্রধানমন্ত্রী, ভক্তদের প্রতি ব্যক্ত করলেন সমবেদনা

PM Modi pay tributes to Pravrajika Bhaktiprana
PM Modi pay tributes to Pravrajika Bhaktiprana

 

নয়াদিল্লি ও কলকাতা, ১২ ডিসেম্বর : সারদা মঠ ও রামকৃষ্ণ সারদা মিশনের অধ্যক্ষা প্রবীণতম সন্ন্যাসিনী প্রব্রাজিকা ভক্তিপ্রাণার প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী জানিয়েছেন, প্রব্রাজিকা ভক্তিপ্রাণা মাতাজিকে আমার শ্রদ্ধা নিবেদন করছি। শ্রী সারদা মঠ এবং রামকৃষ্ণ সারদা মিশনের মাধ্যমে সমাজের প্রতি সেবার জন্য তিনি সর্বদা স্মরণীয় হয়ে থাকবেন। ভক্তদের প্রতি আমার সমবেদনা। ওম শান্তি।

রবিবার রাত ১১.২৪ মিনিট নাগাদ প্রয়াত হন সারদা মঠ ও রামকৃষ্ণ সারদা মিশনের অধ্যক্ষা প্রবীণতম সন্ন্যাসিনী প্রব্রাজিকা ভক্তিপ্রাণা। দক্ষিণ কলকাতার রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান হাসপাতালে কয়েক দিন ধরে ভক্তিপ্রাণা মাতাজি চিকিৎসাধীন ছিলেন। গত অক্টোবরে ১০২ বছর অতিক্রম করেছেন তিনি। ভক্তিপ্রাণা মাতাজি ছিলেন শ্রী সারদা মঠ ও রামকৃষ্ণ সারদা মিশনের চতুর্থ অধ্যক্ষা। দীর্ঘ সময় তিনি টালিগঞ্জের মাতৃভবন হাসপাতালের সম্পাদকের দায়িত্বে ছিলেন। তাঁর হাত ধরেই ওই হাসপাতাল ১০ শয্যার প্রসূতি সদন থেকে ১০০ শয্যার আধুনিক হাসপাতালে উন্নীত হয়।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…