Breaking News
 
CM Suvendu Adhikari: ‘খাবার ঠিকমতো পাচ্ছ তো?’ আদিবাসী হস্টেলের পড়ুয়াদের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথোপকথন ঘিরে চর্চা Kulgam Encounter: ‘আল্লার সঙ্গে দেখা করতে যাচ্ছি’, শেষ ফোনে কী বলেছিল লতিফ? মসজিদের ভিতরেই কীভাবে চালাল অভিযান? TMC | শাহজাহানের ঘনিষ্ঠ নেতার বিরুদ্ধে ভূরি ভূরি অভিযোগ, সন্দেশখালিতে গ্রেপ্তার ঘিরে চাঞ্চল্য Buri Maa Bhog: কুপন নিয়ে প্রসাদ, বিকেল ৫টার পর বিনামূল্যে ভোগ! কৃষ্ণনগরের ‘বুড়িমা’ পুজোয় বিশেষ আয়োজন Australia India Relations: বাংলায় কি বিনিয়োগের পথে অস্ট্রেলিয়া? শমীকের সঙ্গে বৈঠক ফিলিপ গ্রিনের, শুরু রাজনৈতিক চর্চা Finance Department Guidelines: সরকারি নীতি নির্ধারণে আর বেসরকারি পরামর্শদাতা নয়! ‘নলেজ পার্টনার’ নিয়োগে নয়া নির্দেশিকা রাজ্যের

 

Narendra Modi : বিজেপি সরকারের পেশ করা প্রতিটি বাজেট মূলত দরিদ্রদের স্বার্থে : প্রধানমন্ত্রী মোদী

Narendra Modi
Narendra Modi

 

নয়াদিল্লি, ৭ ফেব্রুয়ারি : বিজেপি সরকারের পেশ করা প্রতিটি বাজেট মূলত দরিদ্রদের স্বার্থে। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সকালে বিজেপির সংসদীয় পার্টির বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন, এই বাজেটকে কেউ নির্বাচনী বাজেট বলছেন না। যদিও, পরবর্তী লোকসভা নির্বাচনের আগে এই বাজেট ছিল শেষ পূর্ণাঙ্গ বাজেট। প্রধানমন্ত্রী মোদী বলেছেন, সার্বিক উন্নয়ন এবং সমাজের প্রতিটি শ্রেণীর স্বার্থই বাজেটের প্রস্তাবনাগুলিকে চালিত করেছে।

মঙ্গলবার সকালে বৈঠকে বসে বিজেপির সংসদীয় পার্টি। এই বৈঠকে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভিবাদন জানান বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হয়েছে তা পরে জানিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী। তিনি বলেছেন, "যখনই আমরা বাজেট পেশ করি, বাজেটের বিরোধিতা করার জন্য সর্বদা কিছু মানুষ থাকেন, তবে এবার যারা বিজেপির আদর্শের বিরোধী তাঁরাও বাজেটকে স্বাগত জানিয়েছে, প্রধানমন্ত্রী মোদী বৈঠকে একথা উল্লেখ করেছেন।" প্রহ্লাদ যোশী আরও বলেছেন, "কেন্দ্রীয় বাজেট নিয়ে দরিদ্র ও মধ্যবিত্তদের সঙ্গে কথা বলার জন্য সাংসদদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। সরকারের ভালো উদ্দেশ্য জনগণকে জানানো উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী।"


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…