আংশিক সূর্যগ্রহণের সাক্ষী থাকল পশ্চিমবঙ্গ-সহ গোটা দেশ, হতাশ করল না প্রকৃতিও

Partial Solar Eclipse
Partial Solar Eclipse

 

নয়াদিল্লি ও কলকাতা, ২৫ অক্টোবর : বছরের শেষ ও আংশিক সূর্যগ্রহণের সাক্ষী থাকল পশ্চিমবঙ্গ তথা গোটা ভারত। পশ্চিমবঙ্গ থেকে ওড়িশা, হরিয়ানা থেকে দিল্লি, রাজস্থান থেকে উত্তর প্রদেশ-দেশের প্রায় সমস্ত রাজ্য থেকেই মঙ্গলবার বিকেলে আংশিক সূর্যগ্রহণ প্রত্যক্ষ করা গিয়েছে। প্রকৃতিও হতাশ করেনি, প্রায় সমস্ত রাজ্যেই আকাশ এদিন ছিল পরিষ্কার।

পশ্চিমবঙ্গের কলকাতা, হরিয়ানার কুরুক্ষেত্র, ওড়িশার ভুবনেশ্বর, পঞ্জাবের অমৃতসর, জম্মু ও উত্তর প্রদেশের লখনউ থেকেও আংশিক সূর্যগ্রহণ দেখা গিয়েছে। এই সময়ে অনেক পুণ্যার্থী পবিত্র নদীতে পুণ্যস্নান করেন। বহু মানুষ মহাজাগতিক দৃশ্য প্রত্যক্ষ করেছেন। ভারত ছাড়া মঙ্গলবার সূর্যগ্রহণ দেখা গিয়েছে ইউরোপ, মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা, এশিয়ার পশ্চিম অংশে, আটলান্তিক মহাসাগরের উত্তর ভাগ এবং ভারত মহাসাগরের উত্তর ভাগে। পরবর্তী আংশিক সূর্যগ্রহণ হবে ২০২৭ সালের ২ অগস্ট।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…