Breaking News
 
WB New Airport : আকাশপথে বাংলার নতুন দিগন্ত! ৪ বিমানবন্দর চালুতে মউ স্বাক্ষর, কলকাতা-ইউরোপ সরাসরি বিমান চালানোর আর্জি মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: পুজোর আগে ‘কল্পতরু’ শুভেন্দু! ১৪,৪৫৪ নিয়োগ থেকে কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি, মমতার মেডিক্যাল রিপোর্ট ইস্যুতেও বার্তা মুখ্যমন্ত্রীর Milan Pradhan: নন্দীগ্রাম ভোটের আগে বড় স্বস্তি, সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল Bank Fraud Case: ব্যাঙ্ক প্রতারণা মামলায় বড় পদক্ষেপ, ওড়িশা থেকে কলকাতা, একাধিক জায়গায় ইডির হানা SIR row: এসআইআর নিয়ে জ্ঞানেশকে নোটিস শীর্ষ আদালতের, তবে সাসপেনশনের আবেদন খারিজ মঙ্গলবার উপনির্বাচন, তার আগেই নন্দীগ্রামের আইসি বদল! দায়িত্বে জেলার ট্রাফিক ইনচার্জ

 

Country

1 month ago

Nagpur Gas Leak: নাগপুরে ক্লোরিন গ্যাস লিকের ঘটনায় ছড়ালো আতঙ্ক, অসুস্থ বেশ কয়েকজন

Chlorine gas leak in Nagpur leaves several hospitalised
Chlorine gas leak in Nagpur leaves several hospitalised

 

নাগপুর, ২৪ আগস্ট : মহারাষ্ট্রের নাগপুরে ক্লোরিন গ্যাস লিক করার ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। নাগপুরের গোধনি এলাকায় মহারাষ্ট্র জীবন কর্তৃপক্ষের একটি জল শোধন কেন্দ্রে ক্লোরিন গ্যাস লিক হওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রের খবর, ঘটনাটি রবিবার রাত সাড়ে ১২টা নাগাদ ঘটেছে। স্থানীয়রা গ্যাসের নিঃসরণ এবং ধোঁয়ার মতো আস্তরণ লক্ষ্য করেন এবং সঙ্গে সঙ্গে থানায় খবর দেন। পুলিশ পরিদর্শক (পিআই) তাঁর টিম নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন; গ্যাস নিঃসরণের ফলে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছিল এবং মানুষের শ্বাসকষ্ট হচ্ছিল। পিআই বাড়ি বাড়ি গিয়ে বাসিন্দাদের উদ্ধার করেন এবং ব্যক্তিগতভাবে পুলিশ ভ্যানে করে তাঁদের অ্যাম্বুলেন্সে পৌঁছে দেন। এখন পর্যন্ত ৪০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে; এর মধ্যে ১২ অথবা ১৩ জনকে ছেড়ে দেওয়া হয়েছে এবং তিনজন এখনও আইসিইউ-তে চিকিৎসাধীন।

এসডিআরএফ দলও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং সারা রাত ধরে নাগরিকদের জন্য কাজ করেছে। এছাড়া ওসিডব্লিউ এবং এনএমসি দমকল বাহিনীও ঘটনাস্থলে সক্রিয় ছিল। রাতে কিছুটা হুড়োহুড়ির মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে পুলিশ পরিদর্শক সফলভাবে সবাইকে ওই এলাকা থেকে নিরাপদে সরিয়ে নেন। এনডিআরএফ-এর কর্মী বিজয় বলেন, "আমাদের আগেই দমকল বাহিনী খবর পায় এবং উদ্ধারকাজ শুরু করতে সবার আগে ঘটনাস্থলে পৌঁছয়। এনডিআরএফ ও অন্যান্য দলকে খবর দেওয়ার পর তারাও দ্রুত সেখানে এসে উদ্ধারকাজে যোগ দেয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক এবং কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল; সম্ভবত এখনও প্রায় ২০ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সাধারণ মানুষের চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে এবং পুরো চত্বরটি দুই-তিন দিনের জন্য বন্ধ রাখা বা সিল করে দেওয়াই শ্রেয়।

You might also like!