Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Operation Vayu shakti 2024: অপারেশন বায়ুশক্তি ২০২৪ : ১৭ ফেব্রুয়ারি পোখরানে শক্তি প্রদর্শন ভারতীয় বায়ুসেনার

Operation Vayu shakti 2024 (File Picture)
Operation Vayu shakti 2024 (File Picture)

 

নয়াদিল্লি, ৩ ফেব্রুয়ারি: রাজস্থানের পোখরানে শক্তি প্রদর্শন করতে চলেছে ভারতীয় বায়ুসেনা। পাকিস্তান সীমান্ত লাগোয়া রাজস্থানের জয়সলমেরের মরুভূমিতে আকাশ যুদ্ধের মহড়ার নাম দেওয়া হয়েছে ‘অপারেশন বায়ুশক্তি ২০২৪’। আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে এই মহড়া শুরু হবে।
রাজস্থানের পোখরানে আগেও বেশ কয়েক বার ভারতীয় বায়ুসেনার ‘বায়ুশক্তি’ মহড়া হয়েছে। তবে এ বারেই প্রথম যুদ্ধবিমান রাফাল এবং দেশীয় প্রযুক্তিকে তৈরি ‘হালকা যুদ্ধ হেলিকপ্টার’ (লাইট কমব্যাট চপার) ‘প্রচণ্ড’ অংশ নিচ্ছে এই মহড়ায়। এ ছাড়া রুশ ‘সুখোই-৩০ এমকেআই’ এবং ‘মিগ-২৯’, ফরাসি মিরাজ-২০০০ এবং ভারতীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমান তেজস অংশ নিয়েছে ‘অপারেশন বায়ুশক্তি’-তে।
সেই সঙ্গে ‘হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড’ (হ্যাল)-এর তৈরি বহুমুখী ব্যবহারযোগ্য হেলিকপ্টার ‘ধ্রুব’ এবং কয়েক ধরনের সামরিক পরিবহণ হেলিকপ্টারও এই মহড়ায় অংশ নেবে। বায়ুসেনার এই বীরত্ব প্রদর্শনে মোট ৭৭টি যুদ্ধবিমান, পাঁচটি সামরিক পরিবহণ বিমান এবং ৪১টি হেলিকপ্টার অংশ নেবে বলে বায়ুসেনার তরফে জানানো হয়েছে। সেই সঙ্গে থাকবে ভারতীয় স্থলসেনার আকাশ শাখা, ‘আর্মি অ্যাভিয়েশন কোর’-এর রুদ্র এবং চিনুক হেলিকপ্টার। লেজার গাইডেড বোমা, ‘আকাশ থেকে ভূমি’, ‘আকাশ থেকে আকাশ’ ক্ষেপণাস্ত্র-সহ নানা অস্ত্র এবং সরঞ্জামও ব্যবহৃত হবে এই মহড়ায়।
শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…