Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

Country

1 year ago

Mahakumbha 2025 : মহাকুম্ভের ২৯-তম দিন, ত্রিবেণী সঙ্গমে সপরিবারে পুণ্যস্নান পুষ্কর ধামির

Mahakumbha 2025
Mahakumbha 2025

 

প্রয়াগরাজ, ১০ ফেব্রুয়ারি : উত্তর প্রদেশের প্রয়াগরাজে সোমবার ২৯-তম দিনে পড়ল মহাকুম্ভ মেলা। গঙ্গা, যমুনা ও সরস্বতীর মিলনস্থল, ত্রিবেণী সঙ্গমে সোমবারও পুণ্যস্নান করলেন বিপুল সংখ্যক পুণ্যার্থীরা। সোমবারই ত্রিবেণী সঙ্গমে সপরিবারে পুণ্যস্নান করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। পুণ্যস্নানের পর মুখ্যমন্ত্রী ধামি বলেছেন, "সমগ্র বিশ্বের মানুষ এখানে আসছেন আস্থার পুণ্যস্নানের জন্য। এখানে আসতে পেরে আমি নিজেকে যথেষ্ট ভাগ্যবান বলে মনে করছি, ২০২৭ সালের কুম্ভ হরিদ্বারে হতে চলেছে এবং আমরা ইতিমধ্যেই সেই প্রস্তুতি শুরু করেছি।"

উল্লেখ্য, গত ১৩ জানুয়ারি থেকে শুরু হওয়া কুম্ভমেলা চলবে আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত, টানা ৪৫ দিন ধরে। এখনও পর্যন্ত মহাকুম্ভের সঙ্গমে পুণ্যস্নান করেছেন প্রায় ৪১ কোটির বেশি ভক্ত। মহাকুম্ভে ইতিমধ্যেই দু'টি অমৃতস্নান সম্পন্ন হয়েছে। পরবর্তী পুণ্যস্নান হবে ১২ ফেব্রুয়ারি (মাঘি পূর্ণিমা) এবং ২৬ ফেব্রুয়ারি (মহা শিবরাত্রি)।

You might also like!