
বাগহা (বিহার), ৮ অক্টোবর : অবশেষে মারা হল সেই মানুষ খেকো বাঘকে। গত দুই মাসে নয়জন মানুষ এই বাঘের শিকার হয়ে মারা গিয়েছে। বন দফতর সূত্র খবর, শনিবার দুপুরে পশ্চিম চম্পারন জেলার বাগহা শহরে একটি আখ ক্ষেতে বাঘটিকে দেখা যায় এবং গুলি করে মেরে ফেলা হয়। চিওতাহান ও গোবর্ধন বনাঞ্চলের কাছে দুই মাসে নয়জন মানুষকে মেরেছে বাঘটি।এর আগে আজ বাগাহার গোবর্ধন থানার অন্তর্গত বালুয়া গ্রামে সকাল ৭টা নাগাদ বাড়িতে ঢুকে এক মহিলা ও তার ছেলেকে মারে বাঘটি। বিহারের চিফ ওয়াইল্ডলাইফ ওয়ার্ডেন পি কে গুপ্তা এই মানুষ খেকো বাঘকে নির্মূল করার জন্য গুলি করার নির্দেশ জারি করার একদিন পরে বাঘকে মারা হয়। কাজে মোতায়েন করা হয়েছিল এসটিএফও।
