Breaking News
 
Madison Huang vs Colette Kress: এনভিডিয়ার শীর্ষ পদ নিয়ে টানাপড়েন! ম্যাডিসন বনাম কোলেট ক্রেস, কোন দিকে সংস্থার ভবিষ্যৎ? Cyclone Akvan: ‘আকভান’-এর তাণ্ডবের আশঙ্কায় কাঁপছে ওড়িশা! পুরী ভ্রমণে নিষেধাজ্ঞার সতর্কতা, বাংলাতেও দুর্যোগের ভ্রুকুটি Sonia Gandhi Book Controversy: ‘বালাসাহেবের অপমান মানব না’, সোনিয়ার বই ঘিরে শিব সেনার দুই শিবিরে নতুন সংঘাত Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের

 

Narendra Modi : প্রধানমন্ত্রীর পৌরহিত্যে জাতীয় গঙ্গা পরিষদের বৈঠক যোগ দিচ্ছেন না নীতীশ, অংশ নেবেন তেজস্বী

nitish kumar on national ganga council meeting
nitish kumar on national ganga council meeting

 

পাটনা, ২৮ ডিসেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে আগামী ৩০ ডিসেম্বর, শুক্রবার কলকাতায় বসতে চলেছে জাতীয় গঙ্গা পরিষদের বৈঠক। কিন্তু, ওই বৈঠকে যোগ দিচ্ছেন না বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। নীতীশের পরিবর্তে জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকে যোগ দেবেন বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। বুধবার সকালে নীতীশ কুমার নিজেই একথা জানিয়েছেন।

৩০ ডিসেম্বর কলকাতায় অনুষ্ঠিত হতে চলা জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকে যোগদান প্রসঙ্গে নীতীশ কুমারকে এদিন সকালে প্রশ্ন করেন সাংবাদিকরা। তখন বিহারের মুখ্যমন্ত্রী বলেন, শেষবার এই বৈঠক যখন উত্তর প্রদেশে হয়েছিল, সুশীল মোদী অংশ নিয়েছিলেন। যেহেতু তিনিই সংশ্লিষ্ট দফতরটি দেখছিলেন। এখন তেজস্বী দেখছেন ওই দফতর। তাই তাঁকে যাওয়ার জন্য অনুরোধ করছি। প্রসঙ্গত, বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা-সহ একগুচ্ছ কর্মসূচি নিয়ে আগামী শুক্রবার কলকাতায় যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…