Nitin Gadkari:ভারতকে বৈশ্বিক পরাশক্তি হিসেবে গড়ে তুলতে আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাব : নীতিন গড়কড়ি

Nitin Gadkari  (File Picture)
Nitin Gadkari (File Picture)

 

নয়াদিল্লি, ১৫ আগস্ট : ভারতকে বৈশ্বিক পরাশক্তি হিসেবে গড়ে তুলতে আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাব। স্বাধীনতা দিবসে দেশবাসীর উদ্দেশ্যে এই বার্তা দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ি। তিনি বলেছেন, "উন্নয়নের ক্ষেত্রে ভারতকে বিশ্বব্যাপী শীর্ষে নিয়ে যাওয়ার জন্য প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন। আমরা সবচেয়ে দ্রুত ক্রমবর্ধনশীল অর্থনীতি।"

মঙ্গলবার সকালে দিল্লিতে নিজ বাসভবনে ৭৭-তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে জাতীয় পতাকা উত্তোলন করেছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ি। পরে তিনি বলেছেন, "আমরা সবচেয়ে দ্রুত ক্রমবর্ধনশীল অর্থনীতি। এই মুহূর্তে আমরা পঞ্চম অবস্থানে এবং আমাদের তৃতীয় অবস্থানে যেতে হবে। সেজন্য আমরা কঠোর পরিশ্রম করে গ্রাম, দরিদ্র, শ্রমিক ও কৃষকদের কল্যাণে এগিয়ে যাব। দেশকে বৈশ্বিক পরাশক্তি হিসেবে গড়ে তুলতে আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাব। এই অঙ্গীকার আজ আমাদের সকলের নেওয়া উচিত।"

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…