Toy Train : ২২ ডিসেম্বর থেকে এনএফ রেল চালাবে দার্জিলং-ঘুম-দার্জিলিং জয় রাইড টয় ট্রেন

Toy Train
Toy Train

 

গুয়াহাটি, ২১ ডিসেম্বর  : উত্তরপূর্ব সীমান্ত (এনএফ) রেলওয়ের পক্ষ থেকে বড়দিন ও নতুন বছর উপলক্ষ্যে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের (ডিএইচআর) টয় ট্রেন পরিষেবার অধীনে চারটি স্পেশাল জয় রাইড চালানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই জয় রাইডগুলি ২২ ডিসেম্বর (২০২২) থেকে ৫ জানুয়ারি (২০২৩) পর্যন্ত দার্জিলিং ও ঘুমের মধ্যে উভয় দিক থেকে দৈনিক ভিত্তিতে চলাচল করবে, জনিয়েছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে।

সম্পূর্ণ তথ্য দিয়ে সব্যসাচী দে জানান, ট্রেন নম্বর ০২৫৫১ দার্জিলং-ঘুম-দার্জিলিং জয় রাইড স্পেশাল দার্জিলিং থেকে ০৯:২০ ঘণ্টায় রওয়ানা দিয়ে ১০:০৫ ঘণ্টায় ঘুম পৌঁছবে। ফেরত যাত্রার সময় ট্রেনটি ঘুম থেকে ১০:২৫ ঘণ্টায় রওয়ানা দিয়ে দার্জিলিং পৌঁছবে ১০.৫৫ ঘণ্টায়।

ট্রেন নম্বর ০২৫৫২ দার্জিলং-ঘুম-দার্জিলিং জয় রাইড স্পেশাল দার্জিলিং থেকে ১১:২৫ ঘণ্টায় রওয়ানা দিয়ে ১২:১০ ঘণ্টায় ঘুম পৌঁছবে। ফেরত যাত্রার সময় ট্রেনটি ঘুম থেকে ১২:৩০ ঘণ্টায় রওয়ানা দিয়ে দার্জিলিং পৌঁছবে ১৩.০০ ঘণ্টায়।

তিনি জানান, ট্রেন নম্বর ০২৫৫৩ দার্জিলং-ঘুম-দার্জিলিং জয় রাইড স্পেশাল দার্জিলিং থেকে ১৩:২৫ ঘণ্টায় রওয়ানা দিয়ে ১৪:১০ ঘণ্টায় ঘুম পৌঁছবে। ফেরত যাত্রার সময় ট্রেনটি ঘুম থেকে ১৪:৩৫ ঘণ্টায় রওয়ানা দিয়ে দার্জিলিং পৌঁছবে ১৫:০৫ ঘণ্টায়।

এছাড়া ট্রেন নম্বর ০২৫৫৪ দার্জিলং-ঘুম-দার্জিলিং জয় রাইড স্পেশাল দার্জিলিং থেকে ১৫:৩০ ঘণ্টায় রওয়ানা দিয়ে ১৬:১৫ ঘণ্টায় ঘুম পৌঁছবে। ফেরত যাত্রার সময় ট্রেনটি ঘুম থেকে ১৬:৩৫ ঘণ্টায় রওয়ানা দিয়ে দার্জিলিং পৌঁছবে ১৭:০৫ ঘণ্টায়।

প্রত্যেকটি জয় রাইড স্পেশাল ট্রেনে তিনটি প্রথম শ্রেণির চেয়ার কার থাকবে। প্রত্যেকটি প্রথম শ্রেণির চেয়ার কার কোচে ৩০টি করে আসন থাকবে। এছাড়া সন্ধ্যার সময় পর্যটকদের সুবিধার্থে নিউ জলপাইগুড়ি ও সুকনার মধ্যে উভয় দিক থেকে একটি উৎসব স্পেশাল ডিজেল রাইড ট্রেন নম্বর ০২৫৫৫ চলাচল করবে।

ডিজেল স্পেশাল ট্রেন নম্বর ০২৫৫৫ নিউ জলপাইগুড়ি-সুকনা-নিউ জলপাইগুড়ি ২৩ ডিসেম্বর (২০২২) থেকে ২ জানুয়ারি (২০২৩) পর্যন্ত উভয় দিক থেকে শুক্র, শনি, রবি এবং সোমবার আটটি ট্রিপের জন্য চলাচল করবে। ট্রেন নম্বর ০২৫৫৫ নিউ জলপাইগুড়ি থেকে ১৭:০০ ঘণ্টায় রওয়ানা দিয়ে সুকনায় ১৮:১০ ঘণ্টায় পৌঁছবে। ফেরত যাত্রার সময় ট্রেনটি সুকনা থেকে ১৮:৩০ ঘণ্টায় রওয়ানা দিয়ে নিউ জলপাইগুড়ি পৌঁছবে ১৯:৩৫ ঘণ্টায়। এই স্পেশাল ট্রেনে দুটি প্রথম শ্রেণির চেয়ার কার থাকবে।

আইআরসিটিসি ওয়েবসাইটে টিকিট উপলব্ধ রয়েছে এবং বিশদ বিবরণ বিভিন্ন খবরের কাগজ ও উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের সোশাল মিডিয়া প্ল্যাটফর্মেও অধিসূচিত করা হয়েছে, জানান তিনি।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…