NF Railway : ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের পণ্য লোডিং

NF Railway goods loading is increasing
NF Railway goods loading is increasing

 

গুয়াহাটি, ১১ ডিসেম্বর : পণ্য লোডিঙের ক্ষেত্রে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে ক্রমাগতভাবে অগ্রগতি লাভ করছে। উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে ২০২২-এর নভেম্বর মাসে ১.০৩৪ মিলিয়ন টন (এমটি) লোড করেছে। বিগত বর্ষের একই সময়ের তুলনায় এই বৃদ্ধি ২৮.৯ শতাংশ বেশি। এই অর্থবর্ষের এপ্রিল থেকে নভেম্বর মাস পর্যন্ত উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে ৭.৮৫৬ এমটি লোড করেছে। বিগত বর্ষের একই সময়ের তুলনায় এই বৃদ্ধি ২০.৯ শতাংশ বেশি।

উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে এক প্রেস বিবৃতিতে এই তথ্য দিয়ে জানান, চলতি বছরের নভেম্বরে কয়লা লোডিঙের বৃদ্ধি ঘটেছে ৬৮৭.৫ শতাংশ এবং অন্যান্য আরও কিছু পণ্য সামগ্রীর লোডিং বিগত বর্ষের একই সময়ের তুলনায় একটি ভালো ব্যবধানে বৃদ্ধি ঘটেছে। এ মাসে সার ৩৭.৫ শতাংশ, সিমেন্ট ৬৯.৬ শতাংশ এবং অন্যান্য সামগ্রীর লোডিঙে ২৭.৭ শতাংশ বৃদ্ধি ঘটেছে।

বিগত বর্ষের একই সময়ের তুলনায় গত এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত বর্তমান আর্থিক বর্ষে কয়লা লোডিং ৯৯৮.১ শতাংশ, ডোলোমাইট লোডিং ৯.৭ শতাংশ বেশি হয়েছে। সার লোডিং ১৫.৯ শতাংশ, পিওএল লোডিং ১২ শতাংশ, কনটেনার লোডিং ১৬.৭ শতাংশ ও অন্যান্য সামগ্রীর লোডিং ২৮.৮ শতাংশ বৃদ্ধি ঘটেছে।

তিনি জানান, পণ্য লোডিঙের ক্ষমতা বৃদ্ধি করতে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে সম্ভাব্য সমস্ত উপায় অনুসন্ধান করছে। বর্ধিত রক্ষণাবেক্ষণের প্রচেষ্টা ও সর্বস্তরে ধারাবাহিক পর্যবেক্ষণের পরিপ্রেক্ষিতে টার্মিনাল পরিচালনার সুবিধা উন্নত হয়েছে এবং চলাচলেও উন্নতিসাধন ঘটেছে, যার ফলে লোডিং বৃদ্ধি পাচ্ছে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…