Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Country

1 year ago

Rekha Gupta: রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ দিল্লির নতুন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার

Delhi CM Rekha Gupta and President Droupadi Murmu
Delhi CM Rekha Gupta and President Droupadi Murmu

 

নয়াদিল্লি, ২১ ফেব্রুয়ারি : বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিজেপির রেখা গুপ্তা। শপথ গ্রহণের পরের দিনই শুক্রবার দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে গেলেন রেখা। এদিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেন তিনি। রাষ্ট্রপতি ভবনের সোশ্যাল মিডিয়ায় তাঁদের সাক্ষাতের ছবি শেয়ার করা হয়েছে।

উল্লেখ্য, রেখা গুপ্তা দিল্লির চতুর্থ মহিলা মুখ্যমন্ত্রী। সুষমা স্বরাজ, শীলা দীক্ষিত, অতিশী মারলেনার পর দিল্লির মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন রেখা গুপ্তা। প্রথমবারের বিধায়ক রেখার ওপরেই ভরসা রেখেছে বিজেপি। প্রথম বার বিধায়ক হলেও দিল্লির পুরভোটে টানা তিন বার জিতেছেন রেখা। হরিয়ানার জুলানায় ১৯৭৪ সালে রেখার জন্ম। পড়াশোনা, দিল্লির দৌলতরাম কলেজ এবং উত্তর প্রদেশের মেরঠের চরণ সিং বিশ্ববিদ্যালয়ে। রেখা নব্বইয়ের দশকে এবিভিপি-র নেত্রী ছিলেন। ১৯৯৫ সালে দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছিলেন তিনি। ১৯৯৬ সালে রেখা জেতেন সভাপতি নির্বাচনে। ২০০৭ সালে প্রথম বার দিল্লির পুরভোটে জিতেছিলেন।

You might also like!