
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পান্না জেলার পাওয়াই শহরের একটি রাজনৈতিক কর্মসূচি চলাকালীন দেশের প্রধানমন্ত্রী প্রসঙ্গে অপ্রীতিকর মন্তব্য করে বিপাকে পড়লেন পান্না জেলার পাওয়াই শহরের একটি রাজনৈতিক কর্মসূচি চলাকালীন।
প্রকাশ্যে আসা একটি ভিডিয়োতে, কংগ্রেস নেতা রাজাকে আসন্ন লোকসভা নির্বাচন এবং প্রধানমন্ত্রী মোদী প্রসঙ্গে তাকে বলতে শোনা যায় -‘‘মোদী নির্বাচন শেষ করবেন এবং মোদী ধর্ম-বর্ণ-ভাষার ভিত্তিতে বিভাজন তৈরি করবেন। দলিত, উপজাতি ও সংখ্যালঘুদের জীবন বিপন্ন। সংবিধান বাঁচাতে হলে, মোদীকে হত্যা করতে প্রস্তুত থাকো।’’
যদি ও এই বর্ষীয়ান নেতা কী বলেছে তা অনুভব করে পর মুহুর্তে বলেন -তিনি ‘হত্যা’ বলতে আসলে রাজনৈতিক পরাজয়ের কথা বুঝিয়েছেন। রাজা এ-ও স্পষ্ট করেন যে, তিনি মহাত্মা গান্ধীর অহিংসার আদর্শ অনুসরণ করেন এবং তিনি বোঝাতে চেয়েছিলেন যে, সংখ্যালঘুদের সুরক্ষার জন্য প্রধানমন্ত্রী মোদীকে নির্বাচনে হারানো প্রয়োজন।
এই ভিডিয়োর প্রতিক্রিয়া জানিয়ে মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র পুলিশকে তাঁর বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছেন। নরোত্তম বলেন, ‘‘এই ধরনের মন্তব্য থেকে বোঝা যায় যে, বর্তমানে কংগ্রেস আর মহাত্মা গান্ধীর কংগ্রেস এক নয়। এটি ইতালির কংগ্রেস। যা মুসোলিনি মানসিকতায় আক্রান্ত।’’
