Breaking News
 
Madison Huang vs Colette Kress: এনভিডিয়ার শীর্ষ পদ নিয়ে টানাপড়েন! ম্যাডিসন বনাম কোলেট ক্রেস, কোন দিকে সংস্থার ভবিষ্যৎ? Cyclone Akvan: ‘আকভান’-এর তাণ্ডবের আশঙ্কায় কাঁপছে ওড়িশা! পুরী ভ্রমণে নিষেধাজ্ঞার সতর্কতা, বাংলাতেও দুর্যোগের ভ্রুকুটি Sonia Gandhi Book Controversy: ‘বালাসাহেবের অপমান মানব না’, সোনিয়ার বই ঘিরে শিব সেনার দুই শিবিরে নতুন সংঘাত Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের

 

Narendra Modi : দিল্লির রাজপথে মোদী! প্রধানমন্ত্রীর রোড শোয়ে পুষ্পবৃষ্টি

Narendra Modi
Narendra Modi

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, এদিন বিজেপির কেন্দ্রীয় কমিটির বৈঠকের পর নয়া দিল্লিতে রোড শোয়ের কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। দলীয় সূত্রে খবর, জাতীয় পদাধিকারীরা ছাড়াও সমস্ত রাজ্যের ইনচার্জ ও সহকারী ইনচার্জ, রাজ্য সভাপতি এবং রাজ্য সংগঠনের সাধারণ সম্পাদকরাও পদাধিকারীদের বৈঠকে যোগ দিয়েছেন এর পরে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে নয়াদিল্লি মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন (এনডিএমসি) কনভেনশন সেন্টারে বিকাল ৪টায় জাতীয় কার্যনির্বাহী বৈঠক শুরু হয়। 

বৈঠক শেষে রাজপথে নামেন মোদী। রাজধানীর রাস্তায় গাড়ির সামনের পাদানিতে দাঁড়িয়ে হাত নাড়তে-নাড়তে এগিয়ে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তাঁকে কাছ থেকে দেখতে রাস্তার দু-ধারে ঢল নেমেছে শয়ে শয়ে মানুষের। প্রধানমন্ত্রীকে কেবল কাছ থেকে দেখা নয়, তাঁর দিকে গোলাপের পাপড়িও ছু়ড়ে দিচ্ছেন অনুরাগীরা। পুষ্পবৃষ্টিতে ঢাকা পড়ে যাচ্ছে গোটা রাস্তা। আর তার সঙ্গে চারদিকে কেবল একটাই শব্দ, মোদী, মোদী মোদী…। সোমবার এমনই দৃশ্যের সাক্ষী হয়ে থাকল রাজধানী শহর।  

কর্নাটকের হুবালির মতোই রাজধানীতেও গাড়ির পাদানিতে দাঁড়িয়ে হাসিমুখে রাস্তার দু-ধারে দাঁড়িয়ে থাকা অনুরাগীদের উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদন আদায় করেনিলেন প্রধানমন্ত্রী।  

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…