Breaking News
 
US Sanctions Indian Couple: ভোটে ধাক্কার পরই ট্রাম্পের কড়া পদক্ষেপ, ইরানি তেল বাণিজ্যে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় দম্পতি Agnimitra Paul: পথকুকুরদের জন্য ফিডিং জোন, হাসপাতাল থেকে শ্মশান তৈরির পরিকল্পনা! বড় ঘোষণা অগ্নিমিত্রার Foreign Donors And Pak Links: ‘পাকিস্তানি রাজনীতিবিদরা টাকা জোগাচ্ছেন’, ককরোচদের বিরুদ্ধে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রীর CM Suvendu Adhikari: কৃষকদের জন্য একগুচ্ছ বড় ঘোষণা শুভেন্দুর, আলু রপ্তানিতে ছাড় থেকে ক্ষতিপূরণ, জানুয়ারিতে চালু ‘ভরসা’ প্রকল্প Election Commission: ফর্ম ৬ জমার নিয়মে বদল, SIR চলা রাজ্যগুলিতে ডিক্লারেশন বাধ্যতামূলক নয় Babri Masjid controversy: ‘মুখ্যমন্ত্রীর ইচ্ছাকে গুরুত্ব দিতে হবে’, বাবর মসজিদ নিয়ে সুর নরম হুমায়ুনের

 

Narendra Modi :ট্রাম্পের ওপর বন্দুকবাজের হামলায় উদ্বিগ্ন মোদী

Modi is worried about the gunman's attack on Trump
Modi is worried about the gunman's attack on Trump

 

নয়াদিল্লি, ১৪ জুলাই : ডোনাল্ড ট্রাম্পের ওপর প্রাণনাশী হামলার চেষ্টার কড়া ভাষায় নিন্দা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে লেখেন, আমার বন্ধু, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার খবর শুনে গভীরভাবে উদ্বিগ্ন। এই হামলার কড়া ভাষায় নিন্দা করছি। রাজনীতি এবং গণতন্ত্রে হিংসার কোনও স্থান নেই। আশা করছি, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। এই হামলায় যে মার্কিন নাগরিক মারা গিয়েছেন, তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।

উল্লেখ্য, সেখানকার স্থানীয় সময় শনিবারে পেনসিলভেনিয়ার বাটলারের একটি জনসভায় গিয়েছিলেন ট্রাম্প। তাঁর কথা শোনার জন্য প্রচুর মানুষের জমায়েত হয়েছিল। মঞ্চে উঠে কথা বলতে শুরু করেন ট্রাম্প। তখনই ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। দেখা যায়, ট্রাম্পের কানের পাশ থেকে রক্ত বেরোচ্ছে। দ্রুত সেখান থেকে ট্রাম্পকে সরিয়ে নিয়ে যান নিরাপত্তারক্ষীরা। সভাস্থলে আতঙ্কে হুড়োহুড়ি শুরু হয়ে যায়।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…