Breaking News
 
Madison Huang vs Colette Kress: এনভিডিয়ার শীর্ষ পদ নিয়ে টানাপড়েন! ম্যাডিসন বনাম কোলেট ক্রেস, কোন দিকে সংস্থার ভবিষ্যৎ? Cyclone Akvan: ‘আকভান’-এর তাণ্ডবের আশঙ্কায় কাঁপছে ওড়িশা! পুরী ভ্রমণে নিষেধাজ্ঞার সতর্কতা, বাংলাতেও দুর্যোগের ভ্রুকুটি Sonia Gandhi Book Controversy: ‘বালাসাহেবের অপমান মানব না’, সোনিয়ার বই ঘিরে শিব সেনার দুই শিবিরে নতুন সংঘাত Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের

 

Bangaluru : বেঙ্গালুরুতে ভেঙে পড়ল নির্মীয়মান মেট্রোর স্তম্ভ, মৃত্যু মা ও সন্তানের

Metro pillar collapse in Bengaluru
Metro pillar collapse in Bengaluru

 

বেঙ্গালুরু, ১০ জানুয়ারি : কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মান মেট্রোর স্তম্ভ। মঙ্গলবার এই ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর আউটার রিং রোডে নাগাওয়ারার কাছে। মেট্রোর পিলার ভেঙে মৃত্যু হয়েছে একই পরিবারের দু'জন সদস্যের। এমনটাই জানিয়েছেন বেঙ্গালুরু পূর্বের ডিসিপি ভীমশঙ্কর এস গুলেড। এক মহিলা ও তাঁর আড়াই বছরের ছেলের মৃত্যু হয়েছে।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার বেলা এগারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে। মেট্রোর স্তম্ভ নির্মাণের জন্য লোহার খাঁচা তাঁদের স্কুটারের ওপর ভেঙে পড়ে। মা ও শিশুকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার জেরে আউটার রিং রোডে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ডিসিপি জানিয়েছেন, মেট্রোর পিলার ভেঙে দু'জনের মৃত্যু হয়। এফএসএল এবং অন্যান্য বিশেষজ্ঞদের ঘটনাস্থলে ডাকা হয়েছে।

এদিকে, পিলার ভেঙে পড়ার ঘটনায় কর্ণাটক সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন কর্ণাটকের প্রদেশ কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমার। তিনি বলেছেন, এটা ৪০ শতাংশ কমিশন সরকারের ফল। উন্নয়নমূলক কাজের কোনও গুণমান নেই।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…