Breaking News
 
West bengal Assembly Election: ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই, মমতা বনাম শুভেন্দু, ২০২৬-এর রাজনৈতিক মহারণে শেষ পর্যন্ত নজর কাড়ল কে? West Bengal Assembly Election Result 2026: বাঙালিয়ানা ভরপুর, ধুতি -পাঞ্জাবির সাজে দিল্লির মঞ্চে মোদী, বাংলার জয়ে উচ্ছ্বাসে ভাসল বিজেপি শিবির Suvendu Adhikari Reacts: ‘সোনার বাংলায় নতুন ভোর’, বিজেপির ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত শুভেন্দু, তৃণমূলকে হটিয়ে প্রথমবার ক্ষমতায় গেরুয়া শিবির সরকারি কাগজপত্র সংরক্ষণে কঠোর বার্তা, নথি সরানো যাবে না—মুখ্যসচিবের নির্দেশ Nawsad Siddique: পরিবর্তনের বাংলায় ভাঙড়ে বাজিমাত নওশাদের, আসন বদলে বিপর্যয় শওকতের West Bengal Assembly Election Result 2026: মুসলিম ভোটব্যাঙ্কে বিজেপির এগিয়ে থাকা—কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু

 

Country

1 year ago

Massive Blast At Firecracker Factory In UP: সাহারানপুরে বাজি কারখানায় তীব্র বিস্ফোরণ, জাতীয় সড়কে বিক্ষোভ

Massive Blast At Firecracker Factory In Saharanpur (Symbolic picture)
Massive Blast At Firecracker Factory In Saharanpur (Symbolic picture)

 

সাহারানপুর, ২৬ এপ্রিল : উত্তর প্রদেশের সাহারানপুর অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যু হয়েছে বেশ কয়েকজন শ্রমিকের। শনিবার সকাল ৭টা থেকে ৮টার মধ্যে সাহারানপুরের দেওবন্দ ব্লকের নিহাল খেরি রোডে একটি আতশবাজি কারখানায় বিশাল বিস্ফোরণ হয়। বিস্ফোরণে দেহাংশ ২০০ মিটারেরও বেশি দূরে ছড়িয়ে পড়ে। পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে এবং উদ্ধার অভিযান চলছে। এই বিস্ফোরণে নিহতদের পরিবারের সদস্যরা দিল্লি-সাহারানপুর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। ফলে যানবাহন চলাচল স্তব্ধ হয়ে যায়। সাহারানপুরের জেলাশাসক মনীশ বনসল বলেছেন, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, কারখানাটি পরিচালনার লাইসেন্স ছিল। ঘটনাস্থলে দমকল বাহিনী এবং পুলিশ পৌঁছেছে। ত্রাণ ও উদ্ধার কাজ চলছে। ঠিক কতজনের মৃত্যু হয়েছে, তা এখনও জানা যায়নি।


You might also like!